2 Chronicles 2:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আপনার যত কাঠের প্রয়োজন হবে, আমরা লেবাননে তত কাঠ কাটব এবং ভেলা বেঁধে সমুদ্রপথে যাফোতে আপনার জন্য পৌঁছে দেব; পরে আপনি তা জেরুশালেমে নিয়ে যাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমরাও আপনার চাহিদানুসারে লেবানন থেকে কাঠের গুঁড়িগুলি কেটে সমুদ্রপথে সেসব ভেলায় করে ভাসিয়ে জোপ্পা পর্যন্ত পৌঁছে দেব। পরে আপনি সেগুলি জেরুশালেমে উঠিয়ে নিয়ে যেতে পারবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপনার যত কাষ্ঠের প্রয়োজন হইবে, আমরা লিবানোনে তত কাষ্ঠ কাটিব, এবং মাড় বাঁধিয়া সমুদ্রপথে যাফোতে আপনার জন্য পৌঁছাইয়া দিব; পরে আপনি তাহা যিরূশালেমে তুলিয়া লইয়া যাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপনার যত কাষ্ঠের প্রয়োজন হইবে, আমরা লিবানোনে তত কাষ্ঠ কাটিব, এবং ভেলা বাঁধিয়া সমুদ্রপথে যাফোতে আপনার জন্য পৌঁছাইয়া দিব; পরে আপনি তাহা যিরূশালেমে তুলিয়া লইয়া যাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা লেবানন থেকে আপনার প্রয়োজন মত সমস্ত কাঠ কেটে একসংগে বেঁধে সমুদ্রে ভাসিয়ে যাফো পর্যন্ত নিয়ে যাব। তারপর আপনি সেগুলো যিরূশালেমে তুলে নিয়ে যাবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা লেবানন থেকে আপনার প্রয়োজন মত সমস্ত কাঠ কেটে একসংগে বেঁধে সমুদ্রে ভাসিয়ে জাফা পর্যন্ত নিয়ে যাব। তারপর আপনি সেগুলো জেরুজালেমে তুলে নিয়ে যাবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার প্রয়োজন মত লেবানন পর্বতমালার সমস্ত সীডার বৃক্ষ আমরা কেটে ফেলব এবং সেগুলিকে বেঁধে সমুদ্রে ভাসিয়ে জোপ্পা পর্যন্ত পৌঁছে দেব। সেখান থেকে কাঠগুলি তুলে আপনি জেরুশালেমের নিয়ে য়েতে পারবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লিবানোন থেকে তোমার যতটা পরিমাণ কাঠ লাগবে সেগুলি আমরা কাটব এবং সেগুলি ভেলায করে সমুদ্র পথে যাফোতে পাঠিয়ে দেবো| সেখান থেকেই তুমি সেগুলো জেরুশালেমে নিয়ে যেতে পারো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আপনার যত কাঠের প্রয়োজন হবে, আমরা লিবানোনে তত কাঠ কাটব এবং ভেলায় করে বেঁধে সমুদ্রপথে যাফোতে আপনার জন্য পৌঁছে দেব; পরে আপনি তা যিরূশালেমে তুলে নিয়ে যাবেন৷”