2 Chronicles 2:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান তাঁর পিতা দাউদের গণনার পরে ইসরাইল দেশের সমস্ত প্রবাসী লোক গণনা করালেন, তাতে এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয় শত লোক পাওয়া গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমনের বাবা দাউদ জনগণনা করানোর পর আরও একবার শলোমন ইস্রায়েলে বসবাসকারী সব বিদেশি লোকের জনগণনা করিয়েছিলেন; এবং তাদের সংখ্যা হল 1,53,600 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন আপন পিতা দায়ূদের গণনার পরে ইস্রায়েল দেশের সমস্ত প্রবাসী লোক গণনা করাইলেন, তাহাতে এক লক্ষ তিপ্পান্ন সহস্র ছয় শত লোক পাওয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন আপন পিতা দায়ূদের গণনার পরে ইস্রায়েল দেশের সমস্ত প্রবাসী লোক গণনা করাইলেন, তাহাতে এক লক্ষ তিপ্পান্ন সহস্র ছয়শত লোক পাওয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন তাঁর বাবা দায়ূদের লোকগণনার মতই ইস্রায়েলে বাসকারী সমস্ত বিদেশীদের সংখ্যা গণনা করালেন। তাতে তাদের সংখ্যা হল এক লক্ষ তিপ্পান্ন হাজার ছ’শো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান তাঁর পিতা দাউদের লোকগণনার মতই ইসরাইল দেশে বাসকারী সমস্ত বিদেশীদের সংখ্যা গণনা করালেন। তাতে তাদের সংখ্যা হল এক লক্ষ তিপ্পান্ন হাজার ছ’শো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন ইসরায়েল দেশে বিদেশীদের সংখ্যা গণনা করলেন। তাঁর পিতা দাউদও একবার এইভাবে গণনার কাজ করেছিলেন। গণনায় দেখা গেল দেশে বসবাসকারী বিদেশীর সংখ্যা 153,600 জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর, শলোমন তাঁর পিতা (দায়ুদ যেভাবে লোক গণনা করেছিলেন) সেভাবে ইস্রায়েলে কতজন বিদেশী বাস করে তা জানবার জন্য গণনা করলেন| বিদেশী জনসংখ্যা ছিল 153,600 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শলোমন তাঁর বাবা দায়ূদের গণনার পরে ইস্রায়েল দেশে বসবাসকারী সমস্ত লোক গণনা করালেন, তাতে এক লক্ষ তিপ্পান্ন হাজার ছশো লোক পাওয়া গেল৷