2 Chronicles 2:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে তিনি ভার বইতে সত্তর হাজার লোক, পর্বতে কাঠ কাটতে আশি হাজার লোক ও লোকদেরকে কাজ করাবার জন্য তিন হাজার ছয় শত নেতা নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে 70,000 জনকে তিনি ভারবহন করার ও 80,000 জনকে পাহাড়ে পাথর কাটার কাজে, তথা 3,600 জনকে তাদের উপর সর্দার-শ্রমিকরূপে নিযুক্ত করে দিলেন, যেন তারা লোকদের দিয়ে ঠিকঠাক কাজ করাতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মধ্যে তিনি ভার বহিতে সত্তর সহস্র লোক, পর্ব্বতে [কাষ্ঠাদি] ছেদন করিতে আশী সহস্র লোক ও লোকদিগকে কার্য্য করাইবার জন্য তিন সহস্র ছয় শত অধ্যক্ষ নিযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মধ্যে তিনি ভার বহিতে সত্তর সহস্র লোক, পর্বতে [কাষ্ঠাদি] ছেদন করিতে আশি সহস্র লোক ও লোকদিগকে কার্য করাইবার জন্য তিন সহস্র ছয়শত অধ্যক্ষ নিযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মধ্য থেকে তিনি সত্তর হাজার লোককে বোঝা বইবার জন্য, আশি হাজার লোককে পাহাড়ে পাথর কাটবার জন্য এবং সেই লোকদের কাজের তদারক করবার জন্য তিন হাজার ছ’শো লোককে নিযুক্ত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মধ্য থেকে তিনি সত্তর হাজার লোককে বোঝা বইবার জন্য, আশি হাজার লোককে পাহাড়ে পাথর কাটবার জন্য এবং সেই লোকদের কাজের তদারক করবার জন্য তিন হাজার ছ’শো লোককে নিযুক্ত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মধ্যে 70,000 জনকে তিনি মন্দির নির্মাণের সাজ-সরঞ্জাম বহনের জন্য শ্রমিকের কাজে, 80,000 জনকে পার্বত্য অঞ্চলে পাথর কাটার জন্য শ্রমিকের কাজে এবং 3600 জনকে কাজের তদারকির দায়িত্বে নিযুক্ত করলেন যাতে সমস্ত কাজ সুসম্পন্ন হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর মধ্যে শলোমন ভার বইবার জন্য 70,000 লোক আর পর্বতের ওপর পাথর কাটার জন্য 80,000 লোককে বেছে নিয়েছিলেন| আর এইসব কাজকর্ম তদারকি করার জন্য 3600 জনকে বাছলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে তিনি ভার বইবার জন্য সত্তর হাজার লোক, পর্বতে কাঠ কাটতে আশী হাজার লোক ও লোকদেরকে কাজ করাবার জন্য তিন হাজার ছশো প্রধান কর্মচারীদের নিযুক্ত করলেন৷