2 Chronicles 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সোলায়মান টায়ারের বাদশাহ্ হূরমের কাছে লোক পাঠিয়ে বললেন, আপনি আমার পিতা দাউদের প্রতি যেরকম ব্যবহার করেছিলেন ও তাঁর বাসগৃহ নির্মাণ করার জন্য তাঁর কাছে যেমন এরস কাঠ পাঠিয়েছিলেন, তেমনি আমার জন্যও করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোরের রাজা হীরমের কাছে শলোমন এই খবর দিয়ে পাঠালেন: “আমার বাবা দাউদের থাকার জন্য এক প্রাসাদ তৈরি করার লক্ষ্যে যেভাবে আপনি তাঁর কাছে দেবদারু কাঠ পাঠালেন, সেভাবে আমার কাছেও আপনি কিছু দেবদারু কাঠের গুঁড়ি পাঠিয়ে দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শলোমন সোরের হূরম রাজার নিকটে লোক পাঠাইয়া কহিলেন, আপনি আমার পিতা দায়ূদের প্রতি যেরূপ ব্যবহার করিয়াছিলেন ও তাঁহার বসতিবাটী নির্ম্মাণার্থে তাঁহার কাছে যেরূপ এরস কাষ্ঠ পাঠাইয়াছিলেন, [তদ্রূপ আমার জন্যও করুন]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শলোমন সোরের হূরম রাজার নিকটে লোক পাঠাইয়া কহিলেন, আপনি আমার পিতা দায়ূদের প্রতি যেরূপ ব্যবহার করিয়াছিলেন ও তাঁহার বসতিবাটী নির্মাণার্থে তাঁহার কাছে যেরূপ এরস কাষ্ঠ পাঠাইয়াছিলেন, [তদ্রূপ আমার জন্যও করুন]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন সোরের রাজা হীরমকে এই খবর পাঠালেন, “আমার বাবা দায়ূদের থাকবার জন্য একটা রাজবাড়ী তৈরী করতে আপনি যেমন তাঁকে এরস কাঠ পাঠিয়েছিলেন তেমনি আমার জন্যও এরস কাঠ পাঠিয়ে দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান টায়ারের বাদশাহ্ হীরমকে এই খবর পাঠালেন, “আমার পিতা দাউদের থাকবার জন্য একটা রাজবাড়ী তৈরী করতে আপনি যেমন তাঁকে এরস কাঠ পাঠিয়েছিলেন তেমনি আমার জন্যও এরস কাঠ পাঠিয়ে দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ারের রাজা হীরামের কাছে শলোমন সংবাদ পাঠালেনঃ আমার পিতা রাজা দাউদ যখন তাঁর প্রাসাদ নির্মাণ করেছিলেন তখন আপনি তাঁকে প্রয়োজনীয় সীডার কাঠ বিক্রী করেছিলেন। এখন তাঁর সঙ্গে আপনি যেমন ব্যবসা বাণিজ্য করতেন, আমার সঙ্গেও সেই বাণিজ্য সম্পর্ক স্থাপন করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর শলোমন সোরের রাজা হূরমের কাছে অনুরোধ করে পাঠালেন, “আমার পিতা দায়ুদকে যেভাবে সাহায্য করেছিলেন, আপনাকে আমায় সেভাবেই সাহায্য করতে হবে| আপনি এরস কাঠ পাঠিয়েছিলেন, যাতে আমার পিতা তাঁর নিজের জন্য একটি বাসযোগ্য বাড়ী তৈরী করতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শলোমন সোরের হূ রম রাজার কাছে লোক পাঠিয়ে বললেন, “আপনি আমার বাবা দায়ূদের সাথে যেরকম ব্যবহার করেছিলেন ও তাঁর বসবাসের জন্য বাড়ি তৈরীর জন্য তাঁর কাছে যেরকম এর স কাঠ পাঠিয়েছিলেন, সেই রকম আমার জন্যও করুন৷