2 Chronicles 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন, আমি আমার আল্লাহ্ মাবুদের নামের উদ্দেশে একটি গৃহ নির্মাণ করতে উদ্যত হয়েছি; তাঁর সম্মুখে সুগন্ধি দ্রব্য জ্বালাবার জন্য, নিত্য দর্শন-রুটির জন্য এবং প্রতি প্রাতে ও সন্ধ্যাবেলা, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের আল্লাহ্ মাবুদের সকল ঈদে পোড়ানো-কোরবানী জন্য তা পবিত্র করবো। এসব কাজ ইসরাইলের নিত্য কর্তব্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এখন আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে একটি মন্দির তৈরি করে তাঁর সামনে সুগন্ধি ধূপ পোড়ানোর জন্য, নিয়মিতভাবে উৎসর্গীকৃত রুটি সাজিয়ে রাখার জন্য, এবং প্রতিদিন সকাল-সন্ধ্যায় ও সাব্বাথবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর স্থির করে দেওয়া উৎসবের দিনগুলিতে হোমবলি উৎসর্গ করার জন্য সেটি তাঁর কাছে উৎসর্গ করতে চলেছি। এটি ইস্রায়েলের জন্য চিরস্থায়ী পালনীয় এক নিয়ম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখুন, আমি আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নির্ম্মাণ করিতে উদ্যত হইয়াছি; তাঁহার সম্মুখে সুগন্ধি দ্রব্য জ্বালাইবার জন্য, নিত্য দর্শন-রুটীর জন্য এবং প্রতি প্রাতে ও সন্ধ্যাকালে, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর সকল পর্ব্বে হোম করিবার জন্য তাহা পবিত্র করিব। এ সকল কর্ম্ম ইস্রায়েলের নিত্য কর্ত্তব্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, আমি আপন ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নির্মাণ করিতে উদ্যত হইয়াছি; তাঁহার সম্মুখে সুগন্ধি দ্রব্য জ্বালাইবার জন্য, নিত্য দর্শন-রুটির জন্য এবং প্রতি প্রাতে ও সন্ধ্যাকালে, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর সকল পর্বে হোম করিবার জন্য তাহা পবিত্র করিব। এই সকল কর্ম ইস্রায়েলের নিত্য কর্তব্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমি আমার ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা ঘর তৈরী করতে ও তাঁর নামে সেটি উৎসর্গ করতে প্রস্তুত হয়েছি, যাতে তাঁর সামনে সুগন্ধি-ধূপ জ্বালানো যায়, নিয়মিত ভাবে সম্মুখ-রুটি সাজিয়ে রাখা যায় এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায়, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর স্থির-করা বিভিন্ন পর্বের সময়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা যায়। এই সব পালন করা ইস্রায়েলীয়দের জন্য একটা চিরকালের নিয়ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমি আমার মাবুদ আল্লাহ্র জন্য একটা ঘর তৈরী করতে ও তাঁর নামে সেটি পবিত্র করতে প্রস্তুত হয়েছি, যাতে তাঁর সামনে খোশবু-ধূপ জ্বালানো যায়, নিয়মিত ভাবে পবিত্র-রুটি সাজিয়ে রাখা যায় এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায়, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের মাবুদ আল্লাহ্র স্থির-করা বিভিন্ন ঈদের সময়ে পোড়ানো-কোরবানী দেওয়া যায়। এই সব পালন করা বনি-ইসরাইলদের জন্য একটা চিরকালের নিয়ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার আরাধ্য প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য একটি মন্দির নির্মাণের সঙ্কল্প করেছি। এ হবে এমন একটি স্থান যেখানে আমি ও আমার প্রজাবৃন্দ সুগন্ধি ধূপ জ্বেলে প্রভু পরমেশ্বরের উপাসানা করব। সেখানে নিত্য নিবেদিত হবে ঈশ্বরের উপস্থিতির প্রতীক রুটি, প্রতি প্রভাতে ও সন্ধ্যায়, সাব্বাথ দিনে, অমাবস্যার উৎসবে এবং অন্যান্য সমস্ত পর্বদিনে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসর্গিত হবে হোম নৈবেদ্য। ইসরায়েলীদের প্রতি ‘ঈশ্বরের এই আদেশ চিরদিন অবশ্য পালনীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি আমার প্রভু, ঈশ্বরের নামে একটা মন্দির বানিয়ে তাঁকে উৎসর্গ করতে চলেছি যাতে সেই মন্দিরে প্রভুর সামনে আমরা সুমিষ্টগন্ধী ধুপধূনো জ্বালাতে পারি এবং নিয়মিতভাবে সেই বিশেষ টেবিলে পবিত্র রুটি নৈবেদ্য দিতে পারি| প্রতি সকাল-সন্ধ্যা, বিশ্রামের দিন ও অমাবস্যায় এবং প্রভু আমাদের ঈশ্বরের নির্দেশিত উৎসবের দিন হোমবলি উৎসর্গ করা হবে| ঠিক হয়েছে, ইস্রায়েলের লোকরা চিরকাল এই ক্রিয়া-কর্ম চালিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখুন, আমি নিজের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে একটি বাড়ি তৈরী করার পরিকল্পনা নিয়েছি; তাঁর সামনে সুগন্ধি জিনিস জ্বালানোর জন্য, প্রত্যেক দিনের র দর্শন-রুটির জন্য এবং প্রতি সকালে ও সন্ধ্যাবেলায়, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর সকল পর্বের হোম করার জন্য সেটা পবিত্র করব৷ এগুলি ইস্রায়েলের প্রতিদিনের র কাজ৷