2 Chronicles 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি যে গৃহ নির্মাণ করবো তা মহৎ হবে, কেননা আমাদের আল্লাহ্‌ সকল দেবতা থেকে মহান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যে মন্দিরটি আমি তৈরি করতে চলেছি, সেটি হবে অসামান্য, কারণ আমাদের ঈশ্বর অন্য সব দেবতার তুলনায় মহান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যে গৃহ নির্ম্মাণ করিব, তাহা মহৎ হইবে, কেননা আমাদের ঈশ্বর সকল দেবতা হইতে মহান্‌।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যে গৃহ নির্মাণ করিব, তাহা মহৎ হইবে, কেননা আমাদের ঈশ্বর সকল দেবতা হইতে মহান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যে ঘরটি আমি তৈরী করতে যাচ্ছি সেটি হবে মহৎ, কারণ আমাদের ঈশ্বর সমস্ত দেবতার চেয়ে মহান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যে ঘরটি আমি তৈরী করতে যাচ্ছি সেটি হবে মহৎ, কারণ আমাদের আল্লাহ্‌ সমস্ত দেবতার চেয়ে মহান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি চাই তাঁর জন্য বিরাট এক অপরূপ মন্দির নির্মাণ করতে কারণ অন্যান্য সমস্ত দেতাদের চেয়ে আমাদের আরাধ্য ঈশ্বর সুমহান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যেহেতু আমাদের ঈশ্বর অন্যান্য দেবতা থেকে মহান তাই আমি তাঁর উদ্দেশ্যে একটা বিশাল মন্দির বানাতে চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি যে বাড়ি তৈরী করব, সেটা খুব বড় হবে, কারণ আমাদের ঈশ্বর সকল দেবতার থেকে মহান৷

Recommended Reading