2 Chronicles 2:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেবানন থেকে এরস কাঠ, দেবদারু কাঠ ও আল্গুম কাঠ আমার এখানে পাঠাবেন; কেননা আমি জানি, আপনার গোলামেরা লেবাননে কাঠ কাটতে নিপুণ; আর দেখুন, আমার গোলামেরাও আপনার গোলামদের সঙ্গে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এছাড়াও আমার কাছে লেবানন থেকে দেবদারু, চিরহরিৎ গাছের ও আলগুম কাঠের গুঁড়িও পাঠিয়ে দিন, কারণ আমি জানি যে আপনার দাসেরা সেখানে কাঠ কাটার কাজে বেশ দক্ষ। আমার দাসেরাও আপনার দাসেদের সাথে মিলেমিশে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লিবানোন হইতে এরসকাষ্ঠ, দেবদারুকাষ্ঠ ও আল্গুমকাষ্ঠ আমার এখানে পাঠাইবেন; কেননা আমি জানি, আপনার দাসেরা লিবানোনে কাষ্ঠ কাটিতে তৎপর; আর দেখুন, আমার দাসেরাও আপনার দাসদের সহিত থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লিবানোন হইতে এরসকাষ্ঠ, দেবদারুকাষ্ঠ ও আল্গুমকাষ্ঠ আমার এখানে পাঠাইবেন; কেননা আমি জানি, আপনার দাসেরা লিবানোনে কাষ্ঠ কাটিতে তৎপর; আর দেখুন, আমার দাসেরাও আপনার দাসদের সহিত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আপনি এরস, বেরস, আল্গুম নামে লেবাননের এই সুগন্ধি কাঠগুলো পাঠিয়ে দেবেন, কারণ আমি জানি আপনার লোকেরা সেখানকার কাঠ কাটবার কাজে পাকা। আমার লোকেরা আপনার লোকদের সংগে কাজ করবে যেন তারা আমাকে প্রচুর কাঠের যোগান দিতে পারে, কারণ যে ঘরটি আমি তৈরী করতে যাচ্ছি সেটি হবে খুব বড় ও চমৎকার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আপনি এরস, বেরস, আল্গুম নামে লেবাননের এই খোশবু কাঠগুলো পাঠিয়ে দেবেন, কারণ আমি জানি আপনার লোকেরা সেখানকার কাঠ কাটবার কাজে পাকা। আমার লোকেরা আপনার লোকদের সংগে কাজ করবে যেন তারা আমাকে প্রচুর কাঠের যোগান দিতে পারে, কারণ যে ঘরটি আমি তৈরী করতে যাচ্ছি সেটি হবে খুব বড় ও চমৎকার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি আপনার কাঠুরিয়ারা কাঠ কাটার কাজে অত্যন্ত দক্ষ।তাই আমার জন্য লেবানন থেকে সীডার, দেবদারু ও জুনিপার কাঠ পাঠিয়ে দিন। আমি আপনার লোকদের কাজে সাহায্যের জন্য
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও, আপনাকে আমায় লিবানোন থেকে শক্ত ও দামী দামী কিছু গাছের গুঁড়ি পাঠাতে হবে| আমি জানি আপনার কর্মচারীরা লিবানোন থেকে গাছ কাটার ব্যাপারে অভিজ্ঞ| আমার কর্মচারীরাও তাদের সঙ্গে গিয়ে হাত লাগাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লিবানোন থেকে এরস কাঠ, দেবদারু কাঠ ও আলগুম কাঠ আমার এখানে পাঠাবেন; কারণ আমি জানি, আপনার দাসেরা লিবানোনে খুব ভালো কাঠ কাটতে পারে; আর দেখুন, আমার দাসেরাও আপনার দাসের সঙ্গে থাকবে৷