2 Chronicles 2:9 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার জন্য প্রচুর কাঠ প্রস্তুত করতে হবে, কেননা আমি যে গৃহ নির্মাণ করবো তা মহৎ ও আশ্চর্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রচুর পরিমাণ তক্তা জোগানোর জন্য কাজ করবে, কারণ যে মন্দিরটি আমি তৈরি করছি, সেটি হবে বিশাল বড়ো ও দর্শনীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার জন্য প্রচুর কাষ্ঠ প্রস্তুত করিতে হইবে, কেননা আমি যে গৃহ নির্ম্মাণ করিব, তাহা মহৎ ও আশ্চর্য্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার জন্য প্রচুর কাষ্ঠ প্রস্তুত করিতে হইবে, কেননা আমি যে গৃহ নির্মাণ করিব, তাহা মহৎ ও আশ্চর্য হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার লোকদের পাঠাতে প্রস্তুত। কারণ আমি যে মন্দির গড়তে চাই, তা হবে মহা আড়ম্বরে পূর্ণ সুবিশাল এক মন্দির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মন্দিরটা খুব বড় আর সুন্দর করে বানাতে চাই এবং সে কারণে আমার বহু পরিমাণ কাঠ লাগবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার জন্য অনেক কাঠ তৈরী করতে হবে, কারণ আমি যে গৃহ তৈরী করব, সেটা বড় মহৎ ও আশ্চর্য্যজনক হবে৷