2 Chronicles 20:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন দেখ, অম্মোনীয় ও মোয়াবীয়রা এবং সেয়ীর পর্বত-নিবাসীরা— যাদের দেশে তুমি ইসরাইলকে মিসর দেশ থেকে আসার সময়ে প্রবেশ করতে দাও নি; কিন্তু ইসরাইল ওদের কাছ থেকে অন্য পথে গিয়েছিল, ওদেরকে বিনষ্ট করে নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু এখন এখানে অম্মোন, মোয়াব ও সেয়ীর পর্বত থেকে সেইসব লোকজন এসে পড়েছে, যাদের এলাকায় তুমি ইস্রায়েলকে তখন সশস্ত্র আক্রমণ চালাতে দাওনি, যখন তারা মিশর থেকে বের হয়ে এসেছিল; তাই ইস্রায়েলীরা তাদের কাছ থেকে ফিরে গেল ও তাদের ধ্বংসও করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন দেখ, অম্মোনের ও মোয়াবের সন্তানগণ এবং সেয়ীর পর্ব্বতনিবাসীরা, যাহাদের দেশে তুমি ইস্রায়েলকে মিসর দেশ হইতে আসিবার সময়ে প্রবেশ করিতে দেও নাই, কিন্তু ইহারা উহাদের নিকট হইতে অন্য পথে গিয়াছিল, উহাদিগকে বিনষ্ট করে নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন দেখ, অম্মোনের ও মোয়াবের সন্তানগণ এবং সেয়ীর পর্বত নিবাসীরা, যাহাদের দেশে তুমি ইস্রায়েলকে মিসর দেশ হইতে আসিবার সময়ে প্রবেশ করিতে দেও নাই, কিন্তু ইহারা উহাদের নিকট হইতে অন্য পথে গিয়াছিল, উহাদিগকে বিনষ্ট করে নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন অম্মোন ও মোয়াব এবং সেয়ীর পাহাড়ের লোকেরা এখানে এসেছে। যখন ইস্রায়েলীয়েরা মিসর থেকে বের হয়ে আসছিল তখন তুমি এদের দেশে তাদের ঢুকতে দাও নি। কাজেই তারা তাদের ধ্বংস না করে তাদের কাছ থেকে চলে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন অম্মোন ও মোয়াব এবং সেয়ীর পাহাড়ের লোকেরা এখানে এসেছে। যখন বনি-ইসরাইলরা মিসর থেকে বের হয়ে আসছিল তখন তুমি এদের দেশে তাদের ঢুকতে দাও নি। কাজেই তারা তাদের ধ্বংস না করে তাদের কাছ থেকে চলে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আম্মোন, মোয়াব ও ইদোমের সৈন্যবাহিনী আমাদের আক্রমণ করেছে। আমাদের পূর্বপুরুষেরা যখন মিশর থেকে বার হয়ে এসেছিলেন,তখন তুমি তাঁদের ঐ সমস্ত দেশগুলির মধ্যে প্রবেশের অনুমতি দাও নি। তাই তাঁরা ঐ দেশগুলির বাইরে দিয়ে ঘুরে ঘুরে গিয়েছিলেন, তাদের ধ্বংস করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু এখন অম্মোন, মোয়াব আর সেয়ীয়ের পার্বত্য অঞ্চলের সেইসব অধিবাসীরা এসে ইস্রায়েলের অধিবাসীদের আক্রমণ করতে উদ্যত হয়েছেন যাদের রাজ্য তুমিই স্বয়ং একদিন ইস্রায়েলীয়দের আক্রমণ করতে দাওনি বলে তারা রক্ষা পেয়েছিল| মিশর থেকে আসার পথে তোমার নির্দেশ মেনে ইস্রায়েলীয়রা সেদিন এদের ধ্বংস করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এখন দেখ, অম্মোনের ও মোয়াবের সন্তানরা এবং সেয়ীর পর্বতের অধিবাসীরা, যাদের দেশে তুমি ইস্রায়েলকে মিশর দেশে আসবার দিনের ঢুকতে দাও নি, কিন্তু এরা তাদের কাছ থেকে অন্য পথে চলে গিয়েছিল, তাদের ধ্বংস করে নি;