2 Chronicles 20:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে শিশু, স্ত্রীলোক ও সন্তানদের সঙ্গে সমস্ত এহুদা মাবুদের সাক্ষাতে দণ্ডায়মান হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার সব লোকজন তাদের স্ত্রী, সন্তান ও ছোটো ছোটো শিশুদের সাথে নিয়ে সদাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে শিশু, স্ত্রীলোক ও সন্তানগণের সহিত সমস্ত যিহূদা সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে শিশু, স্ত্রীলোক ও সন্তানগণের সহিত সমস্ত যিহূদা সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যিহূদার সমস্ত লোক তাদের স্ত্রী, ছেলেমেয়ে ও শিশুদের নিয়ে সেখানে সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় এহুদার সমস্ত লোক তাদের স্ত্রী, ছেলেমেয়ে ও শিশুদের নিয়ে সেখানে মাবুদের সামনে দাঁড়িয়ে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার সমস্ত লোক তাদের স্ত্রী-পুত্র-কন্যাদের নিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যিহূদার সমস্ত লোকরা তাদের স্ত্রী এবং ছেলেমেয়ে নিয়ে প্রভুর সামনে দাঁড়িয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে শিশু, স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে সমস্ত যিহূদা সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে থাকলো।