2 Chronicles 20:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমাজের মধ্যে যহসীয়েল নামে এক জন লেবীয়ের উপরে মাবুদের রূহ্ আসলেন। তিনি আসফ-বংশজাত মত্তনিয়ের সন্তান যিয়েলের সন্তান বনায়ের সন্তান জাকারিয়ার পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সখরিয়ের ছেলে যহসীয়েল যখন জনতার মাঝখানে দাঁড়িয়েছিলেন, তখন সদাপ্রভুর আত্মা তাঁর উপর নেমে এলেন। তিনি একজন লেবীয় ও আসফের এক বংশধর ছিলেন। সখরিয় বনায়ের ছেলে, বনায় যিয়েলের ছেলে, যিয়েল মত্তনিয়ের ছেলে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমাজের মধ্যে যহসীয়েল নামে এক জন লেবীয়ের উপরে সদাপ্রভুর আত্মা আসিলেন। তিনি আসফবংশজাত মত্তনিয়ের সন্তান যিয়েলের সন্তান বনায়ের সন্তান সখরিয়ের পুত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমাজের মধ্যে যহসীয়েল নামে একজন লেবীয়ের উপরে সদাপ্রভুর আত্মা আসিলেন। তিনি আসফ-বংশজাত মত্তনিয়ের সন্তান যিয়েলের সন্তান বনায়ের সন্তান সখরিয়ের পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই দলের মধ্যে যহসীয়েল নামে আসফের বংশের একজন লেবীয়ের উপর সদাপ্রভুর আত্মা আসলেন। যহসীয়েল ছিলেন সখরিয়ের ছেলে, সখরিয় বনায়ের ছেলে, বনায় যিয়েলের ছেলে, যিয়েল মত্তনিয়ের ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই দলের মধ্যে যহসীয়েল নামে আসফের বংশের একজন লেবীয়ের উপর মাবুদের রূহ্ আসলেন। যহসীয়েল ছিলেন জাকারিয়ার ছেলে, জাকারিয়া বনায়ের ছেলে, বনায় যিয়েলের ছেলে, যিয়েল মত্তনিয়ের ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় প্রভু পরমেশ্বরের আত্মা একজন লেবীয়ের উপরে এসে অধিষ্ঠান করলেন। সেই লেবীয় জনতার সঙ্গেই দাঁড়িয়েছিলেন। তাঁর নাম ছিল যহসিয়েল, তাঁর পিতার নাম সখরিয়। তিনি ছিলেন আসফ গোষ্ঠীর লোক, মত্তনিয়, যিরিয়েল এবং বনায়ার মাধ্যমে আসফের বংশধর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, প্রভুর আত্মা যহসীয়েলের ওপর ভর করল| যহসীয়েল ছিল সখরিয়র পুত্র; সখরিয় ছিল বনায়ের পুত্র| বনায় ছিল যিযেলের পুত্র এবং যিযেল ছিল লেবীয় মত্তনিয়ের পুত্র| এরা সবাই ছিল আসফের উত্তরপুরুষ| সেই জমায়েতের মাঝখানে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সমাজের মধ্যে যহসীয়েল নামে একজন লেবীয়ের উপর সদাপ্রভুর আত্মা আসলেন। তিনি আসফের বংশের মত্তনিয়ের সন্তান যিয়েলের সন্তান বনায়ের সন্তান সখরিয়ের ছেলে।