2 Chronicles 20:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বললেন, হে সমগ্র এহুদা, হে জেরুশালেম-নিবাসী সমস্ত লোক, আর হে বাদশাহ্ যিহোশাফট, শোন, মাবুদ তোমাদেরকে এই কথা বলেন, তোমরা ঐ বিশাল লোক জমায়েত দেখে ভয় কোরো না কিংবা নিরাশ হোয়ো না, কেননা এই যুদ্ধ তোমাদের নয় কিন্তু আল্লাহ্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বললেন: “হে রাজা যিহোশাফট এবং যিহূদা ও জেরুশালেমে বসবাসকারী সব লোকজন, আপনারা শুনুন! সদাপ্রভু আপনাদের একথা বলছেন: ‘এই বিশাল সৈন্যদল দেখে ভয় পেয়ো না বা নিরাশ হোয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি কহিলেন, হে সমগ্র যিহূদা, হে যিরূশালেম-নিবাসী লোক সকল, আর হে মহারাজ যিহোশাফট, শ্রবণ কর; সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহেন, তোমরা ঐ বৃহৎ লোকসমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি কহিলেন, হে সমগ্র যিহূদা, হে যিরূশালেম-নিবাসী লোক সকল, আর হে মহারাজ যিহোশাফট, শ্রবণ কর; সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহেন, তোমরা ঐ বৃহৎ লোকসমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যহসীয়েল বললেন, “হে রাজা যিহোশাফট ও আপনারা যারা যিহূদা আর যিরূশালেমে বাস করেন, সবাই শুনুন। সদাপ্রভু আপনাদের কাছে এই কথা বলছেন, ‘এই বিরাট সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা নিরাশ হোয়ো না। এই যুুদ্ধ ঈশ্বরের, তোমাদের নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যহসীয়েল বললেন, “হে বাদশাহ্ যিহোশাফট ও আপনারা যারা এহুদা আর জেরুজালেমে বাস করেন, সবাই শুনুন। মাবুদ আপনাদের কাছে এই কথা বলছেন, ‘এই বিরাট সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা নিরাশ হোয়ো না। এই যুুদ্ধ আল্লাহ্র, তোমাদের নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিয়েল বললেন, পরম শ্রদ্ধেয় মহারাজ এবং যিহুদীয়া ও জেরুশালেমের অধিবাসীবৃন্দ, প্রভু পরমেশ্বর বলেছেন যে আপনারা নিরুদ্যম হবেন না কিম্বা এই বিশাল সৈন্যবাহিনী দেখে ভয় পাবেন না। এই যুদ্ধের জয়-পরাজয় ঈশ্বরের উপরে নির্ভর করছে, আপনাদের উপরে নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যহসীয়েল বলল, “যিহূদা ও জেরুশালেমবাসীরা এবং রাজা যিহোশাফট, তোমরা সকলে শোনো| প্রভু বলেন, ‘এই বিশাল সেনাবাহিনী নিয়ে চিন্তা করবার বা ভয় পাবার কোনো দরকার নেই কারণ এই যুদ্ধ তোমাদের নয়, ঈশ্বরের যুদ্ধ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি বললেন, “হে সমস্ত যিহূদা, হে যিরূশালেমের লোক সকল, আর হে মহারাজ যিহোশাফট, শোনো; সদাপ্রভু তোমাদের এই কথা বলেন, ‘এই বিরাট সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা নিরাশ হোয়ো না, কারণ এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু ঈশ্বরের।