2 Chronicles 20:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আগামীকাল ওদের বিরুদ্ধে নেমে যাও; দেখ, তারা সীস নামক আরোহণ-স্থান দিয়ে আসছে; তোমরা যিরূয়েল মরুভূমির সম্মুখে উপত্যকার অন্তভাগে তাদের পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আগামীকাল তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করো। তারা সীস গিরিখাতের পথ বেয়ে উপরে উঠতে থাকবে, এবং তোমরা যিরূয়েল মরুভূমিতে গিরিখাতের শেষ প্রান্তে তাদের খুঁজে পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কল্য উহাদের বিরুদ্ধে নামিয়া যাও; দেখ, তাহারা সীস নামক আরোহণ-স্থান দিয়া আসিতেছে; তোমরা যিরূয়েল প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তভাগে তাহাদিগকে পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কল্য উহাদের বিরুদ্ধে নামিয়া যাও; দেখ, তাহারা সীস নামক আরোহণ-স্থান দিয়া আসিতেছে; তোমরা যিরূয়েল প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তভাগে তাহাদিগকে পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগামী কাল তোমরা তাদের বিরুদ্ধে বের হবে। তখন তারা সীস নামে পাহাড়ের পথ দিয়ে উঠে আসবে। তোমরা যিরূয়েল নামে মরু-এলাকার কাছে উপত্যকার শেষের দিকে তাদের পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগামী কাল তোমরা তাদের বিরুদ্ধে বের হবে। তখন তারা সীস নামে পাহাড়ের পথ দিয়ে উঠে আসবে। তোমরা যিরূয়েল নামে মরুভূমির কাছে উপত্যকার শেষের দিকে তাদের পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগামীকাল তারা যখন সীজ গিরিপথে আসবে তখন তাদের আক্রমণ করবেন। জিরুয়েলের কাছে বনভূমির মধ্যে যে উপত্যকা এগিয়ে গেছে,তারই প্রান্তসীমায় আপনারা তাদের দেখা পাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আগামীকাল তোমরা সকলে গিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করবে| ওরা সীসের গিরিখাত দিয়ে আসবে এবং তোমরা তাদের যরূয়েল মরুভূমির পূর্বদিকে উপত্যকার প্রান্তে দেখতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা আগামী কাল তাদের বিরুদ্ধে যাও; দেখ, তারা সীস নামে আরোহন-জায়গা দিয়ে আসছে; তোমরা যিরূয়েল মরুপ্রান্তের সামনে উপত্যকার শেষের দিকে তাদের পাবে।