2 Chronicles 20:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যিহোশাফট ভূমিতে অধোমুখ হয়ে সেজ্‌দা করলেন এবং সমস্ত এহুদা ও জেরুশালেম-নিবাসীরা মাবুদের সম্মুখে সেজ্‌দা পড়ে মাবুদের মাবুদের এবাদত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশাফট মাটিতে উবুড় হয়ে প্রণাম করলেন, এবং যিহূদা ও জেরুশালেমের সব লোকজনও সদাপ্রভুর আরাধনা করার জন্য মাটিতে উবুড় হয়ে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোশাফট ভূমিতে অধোমুখ হইয়া প্রণাম করিলেন, এবং সমস্ত যিহূদা ও যিরূশালেম-নিবাসিগণ সদাপ্রভুর কাছে প্রণিপাত করিতে সদাপ্রভুর সম্মুখে ভূমিষ্ঠ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোশাফট ভূমিতে অধোমুখ হইয়া প্রণাম করিলেন, এবং সমস্ত যিহূদা ও যিরূশালেম-নিবাসিগণ সদাপ্রভুর কাছে প্রণিপাত করিতে সদাপ্রভুর সম্মুখে ভূমিষ্ঠ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহোশাফট মাটিতে উবুড় হয়ে পড়লেন এবং যিহূদা ও যিরূশালেমের সমস্ত লোক ভক্তি জানাবার জন্য সদাপ্রভুর সামনে মাটিতে উবুড় হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যিহোশাফট মাটিতে সেজদায় পড়লেন এবং এহুদা ও জেরুজালেমের সমস্ত লোক এবাদত করবার জন্য মাবুদের সামনে মাটিতে সেজদায় পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা যিহোশাফট ভূমিষ্ঠ হয়ে প্রভু পরমেশ্বরকে প্রণাম করলেন এবং সমস্ত প্রজাবৃন্দ তাঁর সঙ্গে প্রভুকে প্রণাম করলেন ও তাঁর আরাধনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশাফট তখন মুখ নীচের দিকে করে আভূমি আনত হলেন| যিহূদা ও জেরুশালেমের সমস্ত লোক প্রভুর সামনে আভূমি নত হল এবং প্রভুর উপাসনা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশাফট মাটিতে উপুড় হয়ে প্রণাম করলেন এবং সমস্ত যিহূদা ও যিরূশালেমের অধিবাসীরা প্রণাম করার জন্য সদাপ্রভুর সামনে মাটিতে উপুড় হল।