2 Chronicles 20:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কহাৎ-বংশজাত ও কারুন-বংশজাত লেবীয়েরা অতি উচ্চৈঃস্বরে ইসরাইলের আল্লাহ্ মাবুদের প্রশংসা করতে উঠে দাঁড়ালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে কহাতীয় ও কোরহীয়দের মধ্যে কয়েকজন লেবীয় উঠে দাঁড়িয়েছিল ও জোর গলায় ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কহাৎ-বংশজাত ও কোরহ-বংশজাত লেবীয়েরা অতি উচ্চৈঃস্বরে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করিতে উঠিয়া দাঁড়াইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কহাৎ-বংশজাত ও কোরহ-বংশজাত লেবীয়েরা অতি উচ্চৈঃস্বরে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করিতে উঠিয়া দাঁড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর কহাতীয় ও কোরহীয় বংশের অনেক লেবীয় উঠে দাঁড়িয়ে খুব জোরে জোরে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর কহাতীয় ও কারুনীয় বংশের অনেক লেবীয় উঠে দাঁড়িয়ে খুব জোরে জোরে ইসরাইলের মাবুদ আল্লাহ্র প্রশংসা করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রুহাৎ ও কোরহ্ বংশের লেবীয় গোষ্ঠীর লোকেরা উঠে দাঁড়িয়ে উচ্চকন্ঠে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের স্তবগান করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কহাত্ ও কোরহ পরিবারগোষ্ঠীর লেবীয়রা উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে প্রভু ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা করতে লাগলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর কহাৎ ও কোরহ বংশের লেবীয়েরা উঠে দাঁড়িয়ে চিত্কার করে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করতে লাগল।