2 Chronicles 20:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কিছু সংখ্যক লোক এসে যিহোশাফটকে এই সংবাদ দিল, সাগরের ওপারস্থ অরাম থেকে বিপুল সংখ্যক লোক আপনার বিরুদ্ধে আসছে; দেখুন, তারা হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন্-গদীতে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছু লোকজন এসে যিহোশাফটকে বলল, “ইদোম থেকে, মরুসাগরের ওপার থেকে বিশাল এক সৈন্যদল আপনার দিকে এগিয়ে আসছে। তারা ইতিমধ্যেই হৎসসোন-তামরে (অর্থাৎ ঐন-গদীতে) পৌঁছে গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কোন কোন লোক আসিয়া যিহোশাফটকে এই সংবাদ দিল, সাগরের ওপারস্থ অরাম হইতে বৃহৎ লোকসমারোহ আপনার বিরুদ্ধে আসিতেছে; দেখুন, তাহারা হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন্-গদীতে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কোন কোন লোক আসিয়া যিহোশাফটকে এই সংবাদ দিল, সাগরের ওপারস্থ অরাম হইতে বৃহৎ লোকসমারোহ আপনার বিরুদ্ধে আসিতেছে; দেখুন, তাহারা হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন্-গদীতে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন কয়েকজন লোক এসে যিহোশাফটকে বলল, “সাগরের ওপারের অরাম দেশ থেকে এক বিরাট সৈন্যদল আপনার বিরুদ্ধে আসছে। তারা হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন্-গদীতে এসে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন কয়েকজন লোক এসে যিহোশাফটকে বলল, “সাগরের ওপারের সিরিয়া দেশ থেকে এক বিরাট সৈন্যদল আপনার বিরুদ্ধে আসছে। তারা হৎসসোন্ততামরে, অর্থাৎ ঐন্-গদীতে এসে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েকজন সংবাদদাতা রাজা যিহোশাফটের কাছে এসে সংবাদ দিল যে, মরুসাগরের ওপারে ইদোম থেকে বিরাট এক সৈন্যবাহিনী আপনাকে আক্রমণ করতে আসছে। ইতিমধ্যে তারা হাসসোন-তামর অধিকার করে নিয়েছে। (এই স্থানের অপর নাম এনগেদী)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু লোক এলো এবং যিহোশাফটকে বলল, “মৃত সাগরের ওপারে, ইদোম থেকে একটা বড় সড় সৈন্যদল যাত্রা শুরু করেছে| দলটা কিন্তু ইতিমধ্যেই হৎসসোন তামর পর্যন্ত এসে গেছে|” (হৎসসোন তামরকে ঐন্-গদীও বলা হয়ে থাকে|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কয়েকজন লোক এসে যিহোশাফটকে বলল, “সাগরের ওপারের অরাম দেশ থেকে এক বিরাট সৈন্যদল আপনার বিরুদ্ধে আসছে; দেখুন, তারা হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন্-গদীতে আছে।”