2 Chronicles 20:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি লোকদের সঙ্গে পরামর্শ করে লোক নিযুক্ত করলেন, যেন তারা সৈন্যশ্রেণীর অগ্রভাগে গিয়ে মাবুদের উদ্দেশে কাওয়ালী ও পবিত্র শোভায় প্রশংসা করে এবং এই কথা বলে, “মাবুদের প্রশংসা-গজল কর, কেননা তাঁর অটল মহব্বত অনন্তকাল স্থায়ী”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রজাদের সাথে পরামর্শ করে সদাপ্রভুর উদ্দেশে গান গাওয়ার ও তাঁর পবিত্রতার সমারোহের জন্য প্রশংসা করার লক্ষ্যে যিহোশাফট সেই সময়, বিশেষ করে যখন তারা সৈন্যদলের আগে আগে যাচ্ছিল, তখন কয়েকজন লোক নিযুক্ত করলেন। তারা বলছিল: “সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তাঁর প্রেম চিরস্থায়ী।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন, [যেন তাহারা] সৈন্য-শ্রেণীর অগ্রে অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত ও পবিত্র শোভায় প্রশংসা করে, এবং এই কথা বলে,— “সদাপ্রভুর স্তবগান কর, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী”।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন, [যেন তাহারা] সৈন্যশ্রেণীর অগ্রে অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত ও পবিত্র শোভায় প্রশংসা করে, এবং এই কথা বলে, “সদাপ্রভুর স্তবগান কর, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশাফট লোকদের সংগে পরামর্শ করে সদাপ্রভুর উদ্দেশে গান ও তাঁর মহিমাপূর্ণ পবিত্রতার গৌরব করবার জন্য লোকদের নিযুক্ত করলেন যেন তারা সৈন্যদলের আগে আগে এই কথা বলতে বলতে যায়, “সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোশাফট লোকদের সংগে পরামর্শ করে মাবুদের উদ্দেশে কাওয়ালী ও তাঁর মহিমাপূর্ণ পবিত্রতার প্রশংসা করবার জন্য লোকদের নিযুক্ত করলেন যেন তারা সৈন্যদলের আগে আগে এই কথা বলতে বলতে যায়, “মাবুদের শুকরিয়া আদায় কর, কারণ তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজাদের এই পরামর্শ দানের পর কয়েকজন যন্ত্রসঙ্গীত বাদককে পবিত্র উৎসব উপলক্ষে পরিধানের পোষাক পরতে বললেন এবং সৈন্যদলের পুরোভাগে এই গান গাইতে গাইতে পদযাত্রা করতে বললেনঃ প্রভু পরমেশ্বরের স্তব কর, অনন্ত তাঁর করুণা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশাফট তাঁর লোকদের অনুপ্রেরণা ও নির্দেশ দিতে লাগলেন| তারপর তিনি প্রভুর প্রশংসা ও সৌন্দর্য বর্ণনার জন্য এবং গাইবার জন্য কয়েকজনকে মনোনীত করলেন| তারা সেনাবাহিনীর সামনে দিয়ে হাঁটতে হাঁটতে, প্রভুর প্রশংসা করে গান করল, “প্রভুকে ধন্যবাদ দাও কারণ তাঁর করুণা চিরস্থায়ী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি লোকদের সঙ্গে পরামর্শ করে লোকদের নিযুক্ত করলেন, যেন তারা সৈন্যদলের আগে আগে গিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে গান ও মহিমাপূর্ণ পবিত্রতার প্রশংসা করে এবং এই কথা বলে, “সদাপ্রভুর ধন্যবাদ দাও, কারণ তাঁর দয়া চিরকাল স্থায়ী”।