2 Chronicles 20:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহুদার লোকেরা মরুভূমিতে উঁচু পাহারা-ঘরে উপস্থিত হয়ে লোক সমারোহের প্রতি দৃষ্টিপাত করলো, আর দেখ, ভূমিতে কেবলমাত্র লাশ পড়ে আছে, কেউই পালিয়ে বাঁচতে পারে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার লোকজন যখন সেই উঁচু স্থানটিতে এসেছিল, যেখান থেকে নিচে মরুভূমির দৃশ্য দেখা যায়, এবং তারা যখন বিশাল সেই সৈন্যদলের দিকে তাকিয়েছিল, তারা দেখতে পেয়েছিল, মাটিতে শুধু মৃতদেহই পড়ে আছে; কেউ পালাতে পারেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদার লোকেরা প্রান্তরের প্রহরিদুর্গে উপস্থিত হইয়া লোকসমারোহের প্রতি দৃষ্টপাত করিল, আর দেখ, ভূমিতে কেবলমাত্র শব পতিত আছে, কেহই পলাইয়া বাঁচে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদার লোকেরা প্রান্তরের প্রহরী দুর্গে উপস্থিত হইয়া লোকসমারোহের প্রতি দৃষ্টিপাত করিল, আর দেখ, ভূমিতে কেবলমাত্র শব পতিত আছে, কেহই পলাইয়া বাঁচে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার লোকেরা মরু-এলাকার উঁচু পাহারা-ঘরে এসে সেই বিরাট সৈন্যদলের দিকে তাকিয়ে দেখল যে, মাটিতে কেবল মৃত দেহগুলো পড়ে রয়েছে; কেউ পালিয়ে বাঁচতে পারে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার লোকেরা মরুভূমির উঁচু পাহারা-ঘরে এসে সেই বিরাট সৈন্যদলের দিকে তাকিয়ে দেখল যে, মাটিতে কেবল লাশ পড়ে রয়েছে; কেউ পালিয়ে বাঁচতে পারে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার সৈন্যরা মিনারের কাছে পৌঁছে দেখল, শত্রু সৈন্যবাহিনী ভূমিশয্যায় শুয়ে আছে, তারা সকলে মৃত। একজনও পালাতে পারে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা যুদ্ধের ওপর নজর রাখার জায়গায় এসে পৌঁছনোর পর শত্রুপক্ষের বিশাল সেনাবাহিনীর সন্ধান করতে গিয়ে চতুর্দিকে শুধুই স্তূপাকার মৃতদেহ দেখতে পেলো| কোন লোকই বেঁচে ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহূদার লোকেরা মরুপ্রান্তের প্রহরী দুর্গে এসে সেই বিরাট সৈন্যদলের দিকে তাকিয়ে দেখল যে, মাটিতে কেবল মৃত দেহগুলি পড়ে রয়েছে, কেউই পালিয়ে বাঁচতে পারে নি।