2 Chronicles 20:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চতুর্থ দিনে তাঁরা বরাখা-উপত্যকায় সমাগত হলেন; কেননা সেই স্থানে তারা মাবুদের প্রশংসা করলো, এই কারণ আজ পর্যন্ত সেই স্থান বরাখা [শুকরিয়া] উপত্যকা নামে খ্যাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চতুর্থ দিনে তারা সেই বরাখা উপত্যকায় একত্রিত হলেন, যেখানে তারা সদাপ্রভুর প্রশংসা করলেন। সেইজন্য আজও পর্যন্ত সেই স্থানটিকে বরাখা উপত্যকা বলে ডাকা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চতুর্থ দিবসে তাঁহারা বরাখা-তলভূমিতে সমাগত হইলেন; কেননা সেই স্থানে তাহারা সদাপ্রভুর ধন্যবাদ করিল, এই কারণ অদ্য পর্য্যন্ত সেই স্থান বরাখা [ধন্যবাদ] তলভূমি নামে খ্যাত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চতুর্থ দিবসে তাঁহারা বরাখা-তলভূমিতে সমাগত হইলেন; কেননা সেই স্থানে তাহারা সদাপ্রভুর ধন্যবাদ করিল, এই কারণ অদ্য পর্যন্ত সেই স্থান বরাখা [ধন্যবাদ] তলভূমি নামে খ্যাত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চতুর্থ দিনে তারা বরাখা উপত্যকায় জড়ো হয়ে সদাপ্রভুর প্রশংসা করল। এইজন্য আজও সেই জায়গাকে বলা হয় বরাখা উপত্যকা (যার মানে “প্রশংসা”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চতুর্থ দিনে তারা বরাখা উপত্যকায় জমায়েত হয়ে মাবুদের প্রশংসা করল। এইজন্য আজও সেই জায়গাকে বলা হয় বরাখা উপত্যকা (যার মানে “প্রশংসা”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চতুর্থ দিনে তাঁরা বরাখা উপত্যকায় সমবেত হলেন এবং প্রভু পরমেশ্বর তাঁদের জন্য যা কিছু করেছিলেন, তার জন্য স্তুতিগান করলেন। এইজন্য এই উপত্যকা “বরাখা" নামে আখ্যাত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চতুর্থ দিনে যিহোশাফট আর তাঁর সেনাবাহিনী বরাখা উপত্যকায় উপনীত হয়ে প্রভুকে ধন্যবাদ জানালো| সেই জন্যই এই উপত্যকাকে সেই সময় থেকে “বরাখা উপত্যকা” বলা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর চতুর্থ দিনের তাঁরা বরাখা উপত্যকায় জড়ো হলেন; কারণ সেখানে তারা সদাপ্রভুর ধন্যবাদ করল, এই জন্য আজ পর্যন্ত সেই জায়গা বরাখা উপত্যকা (ধন্যবাদ) নামে পরিচিত।