2 Chronicles 20:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহুদা ও জেরুশালেমের সমস্ত লোক এবং তাদের অগ্রভাগে গমনকারী যিহোশাফট আনন্দপূর্বক জেরুশালেমে যাবার জন্য ফিরে গেলেন, কেননা মাবুদ তাঁদের দুশমনদের বিরুদ্ধে তাঁদেরকে বিজয়ী করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, যিহোশাফটের নেতৃত্বে, যিহূদা ও জেরুশালেমের সব লোকজন আনন্দ করতে করতে জেরুশালেমে ফিরে গেল, যেহেতু তাদের শত্রুদের বিষয়ে আনন্দিত হওয়ার সংগত কারণ সদাপ্রভু তাদের জোগালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহূদার ও যিরূশালেমের সমস্ত লোক, এবং তাহাদের অগ্রে অগ্রে গমনকারী যিহোশাফট আনন্দপূর্ব্বক যিরূশালেমে যাইবার জন্য ফিরিয়া গেলেন, কেননা সদাপ্রভু তাঁহাদের শত্রুদের উপরে তাঁহাদিগকে আনন্দিত করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহূদার ও যিরূশালেমের সমস্ত লোক, এবং তাহাদের অগ্রে অগ্রে গমনকারী যিহোশাফট আনন্দপূর্বক যিরূশালেমে যাইবার জন্য ফিরিয়া গেলেন, কেননা সদাপ্রভু তাঁহাদের শত্রুদের উপরে তাঁহাদিগকে আনন্দিত করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোশাফটের পিছনে পিছনে যিহূদা ও যিরূশালেমের সমস্ত লোক আনন্দ করতে করতে যিরূশালেমে ফিরে আসল, কারণ তাদের শত্রুদের উপরে সদাপ্রভু তাদের জয় দান করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যিহোশাফটের পিছনে পিছনে এহুদা ও জেরুজালেমের সমস্ত লোক আনন্দ করতে করতে জেরুজালেমে ফিরে আসল, কারণ তাদের শত্রুদের উপরে মাবুদ তাদের জয় দান করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোশাফট যুদ্ধে জয়লাভ করে জয়ধ্বনি করতে করতে তাঁর সৈন্যদলকে নিয়ে জেরুশালেমে ফিরে গেলেন। প্রভু পরমেশ্বর তাঁদের শত্রুদলের উপর এই বিজয় গৌরব দান করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যিহোশাফট যিহূদা আর জেরুশালেমের সবাইকে নেতৃত্ব দিয়ে জেরুশালেমে ফিরিয়ে নিয়ে গেলেন| প্রভু তাদের শত্রুকে পরাজিত করেছেন বলে সকলেই খুব খুশি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যিহূদা ও যিরূশালেমের সমস্ত লোক এবং তাদের আগে আগে যিহোশাফট আনন্দ করতে করতে যিরূশালেমে ফিরে গেলেন, কারণ সদাপ্রভু তাদের শত্রুদের উপরে সদাপ্রভু তাদের আনন্দিত করেছিলেন।