2 Chronicles 20:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোশাফট এহুদার উপরে রাজত্ব করলেন; তিনি পঁয়ত্রিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন; এবং পঁচিশ বছর জেরুশালেমে রাজত্ব করেন। তাঁর মায়ের নাম অসূবা, তিনি শিল্‌হির কন্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে যিহোশাফট যিহূদা দেশে রাজত্ব করে গেলেন। তিনি পঁয়ত্রিশ বছর বয়সে যিহূদার রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি পঁচিশ বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম অসূবা, যিনি শিলহির মেয়ে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশাফট যিহূদার উপরে রাজত্ব করিলেন; তিনি পঁয়ত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং পঁচিশ বৎসর যিরূশালেমে রাজত্ব করেন। তাঁহার মাতার নাম অসূবা, তিনি শিল্‌হির কন্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশাফট যিহূদার উপরে রাজত্ব করিলেন; তিনি পঁয়ত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন; এবং পঁচিশ বৎসর যিরূশালেমে রাজত্ব করেন। তাঁহার মাতার নাম অসূবা, তিনি শিল্‌হির কন্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশাফট পঁয়ত্রিশ বছর বয়সে যিহূদার রাজা হয়েছিলেন এবং পঁচিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অসূবা; তিনি ছিলেন শিল্‌হির মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোশাফট পঁয়ত্রিশ বছর বয়সে এহুদার বাদশাহ্‌ হয়েছিলেন এবং পঁচিশ বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অসূবা; তিনি ছিলেন শিল্‌হির মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশাফট পঁয়ত্রিশ বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং পঁচিশ বছর জেরুশালেমে রাজত্ব করেন। শিলহির কন্যা আসুরা ছিলেন তাঁর জননী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পঁয়ত্রিশ বছর বয়সে যিহূদার রাজা হবার পর যিহোশাফট 25 বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন| তাঁর মাতা অসূবা ছিলেন শিল্হির কন্যা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশাফট যিহূদার উপর রাজত্বকরলেন; যিহোশাফট পঁয়ত্রিশ বছর বয়সে যিহূদার রাজা হয়েছিলেন এবং পঁচিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল অসূবা, তিনি ছিলেন শিল্‌হির মেয়ে।