2 Chronicles 20:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সমস্ত উচ্চস্থলী দূরীকৃত হল না এবং লোকেরা তখনও তাঁদের পূর্বপুরুষদের আল্লাহ্র প্রতি নিজ নিজ অন্তঃকরণ সুস্থির করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূজার্চনার উঁচু স্থানগুলি অবশ্য দূর করা হয়নি, এবং প্রজারা তখনও তাদের অন্তর, তাদের পূর্বপুরুষদের ঈশ্বরে পুরোপুরি স্থির করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না, এবং লোকেরা তখনও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের প্রতি আপন আপন অন্তঃকরণ সুস্থির করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না, এবং লোকেরা তখনও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের প্রতি আপন আপন অন্তঃকরণ সুস্থির করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করা হয় নি, কারণ তখনও লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি মন স্থির করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করা হয় নি, কারণ তখনও লোকেরা তাদের পূর্বপুরুষদের আল্লাহ্র প্রতি মন স্থির করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাহলেও পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত দেবস্থানগুলি ধ্বংস করেন নি। ইসরায়েলীরা তখনও পর্যন্ত সর্বান্তঃকরণে তাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বরের দিকে মন ফিরিয়ে তাঁর আরাধনা করতে পারত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অন্য মূর্ত্তিদের পূজোর জন্য বানানো উঁচু জায়গাগুলো ভেঙ্গে দেওয়া হয় নি এবং লোকে তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের কাছে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু উঁচু জায়গা গুলির ধ্বংস করা হয়নি এবং তখনও লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি তাদের হৃদয় স্থির করবে না।