2 Chronicles 20:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোশাফটের অবশিষ্ট কাজের বৃত্তান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত, ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকের অন্তর্গত হনানির পুত্র যেহূর কিতাবে লেখা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শুরু থেকে শেষ পর্যন্ত, যিহোশাফটের রাজত্বকালের অন্যান্য সব ঘটনা ইস্রায়েলের রাজাদের গ্রন্থের অন্তর্গত হনানির ছেলে যেহূর ইতিহাস-গ্রন্থে লেখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশাফটের অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত আদ্যোপান্ত, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকান্তর্গত হনানির পুত্র যেহূর পুস্তকে লিখিত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশাফটের অবশিষ্ট কর্মের বৃত্তান্ত আদ্যোপান্ত, দেখ, ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকের অন্তর্গত হনানির পুত্র যেহূর পুস্তকে লিখিত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশাফটের অন্যান্য কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত হনানির ছেলে যেহূ লিখেছিলেন; তা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে পাওয়া যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোশাফটের অন্যান্য কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত হনানির ছেলে যেহূ লিখেছিলেন; তা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে পাওয়া যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোশাফট তাঁর রাজত্বের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছিলেন, সমস্ত লিপিবদ্ধ আছে হনানির পুত্র যেহুর ইতিহাস গ্রন্থে। এই ইতিহাস ইসরায়েলের রাজবংশের ইতিহাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর রাজত্বকালে প্রথম থেকে শেষাবধি যিহোশাফট যা কিছু করেছিলেন তা হনানির পুত্র যেহূর লেখা সরকারি নথিপত্রে লেখা আছে, যা পরবর্তীকালে ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশাফটের বাকি কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে হনানির ছেলে যেহূর লেখা বইতে পাওয়া যায়।