2 Chronicles 20:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এহুদার বাদশাহ্‌ যিহোশাফট ইসরাইলের বাদশাহ্‌ অহসিয়ের সঙ্গে যোগ দিলেন, সেই ব্যক্তি দুরাচারী ছিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, যিহূদার রাজা যিহোশাফট ইস্রায়েলের রাজা সেই অহসিয়ের সাথে জোট গড়ে তুলেছিলেন, যিনি অন্যায় পথে চলতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহূদা-রাজ যিহোশাফট ইস্রায়েল-রাজ অহসিয়ের সহিত যোগ দিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহূদা-রাজ যিহোশাফট ইস্রায়েল-রাজ অহসিয়ের সহিত যোগ দিলেন, সেই ব্যক্তি দুরাচারী;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যিহূদার রাজা যিহোশাফট ইস্রায়েলের রাজা অহসিয়ের সংগে যোগ দিলেন। অহসিয় অন্যায় কাজ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে এহুদার বাদশাহ্‌ যিহোশাফট ইসরাইলের বাদশাহ্‌ অহসিয়ের সংগে যোগ দিলেন। অহসিয় অন্যায় কাজ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক সময় যিহুদীয়ার রাজা যিহোশাফট ইসরায়েলরাজ অহসিয়র সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। এই ব্যক্তি ছিলেন দুরাচারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা যিহোশাফট তাঁর রাজত্বের শেষের দিকে ইস্রায়েলের রাজা অহসিয়র সঙ্গে চুক্তি করেছিলেন| অহসিয় বহু পাপাচরণে লিপ্ত ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহূদার রাজা যিহোশাফট ইস্রায়েলের রাজা অহসিয়ের সঙ্গে যোগ দিলেন, সে খারাপ লোক;