2 Chronicles 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বললেন, হে আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদ, তুমি কি বেহেশতের আল্লাহ্‌ নও? তুমি কি জাতিদের সমস্ত রাজ্যের মালিক নও? আর শক্তি ও পরাক্রম তোমারই হাতে, তোমার বিপক্ষে দাঁড়াতে কারো সাধ্য নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বললেন: “হে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গে বিরাজমান ঈশ্বর নও? তুমিই তো জাতিদের সব রাজ্য শাসন করে থাকো। বল ও শক্তি তো তোমারই হাতে আছে, আর কেউ তোমাকে বাধাও দিতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কহিলেন, হে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গস্থ ঈশ্বর নহ? তুমি কি জাতিগণের সমস্ত রাজ্যের কর্ত্তা নহ? আর শক্তি ও পরাক্রম তোমারই হস্তে, তোমার বিপক্ষে দাঁড়াইতে কাহারও সাধ্য নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কহিলেন, হে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গস্থ ঈশ্বর নহ? তুমি কি জাতিগণের সমস্ত রাজ্যের কর্তা নহ? আর শক্তি ও পরাক্রম তোমারই হস্তে, তোমার বিপক্ষে দাঁড়াইতে কাহারও সাধ্য নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তুমি তো স্বর্গের ঈশ্বর। তুমি সমস্ত জাতির রাজ্যগুলো শাসন করে থাক। ক্ষমতা ও শক্তি তোমারই হাতে এবং কেউ তোমাকে বাধা দিতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আল্লাহ্‌, আমাদের পূর্বপুরুষদের মাবুদ, তুমি তো বেহেশতের মাবুদ। তুমি সমস্ত জাতির রাজ্যগুলো শাসন করে থাক। ক্ষমতা ও শক্তি তোমারই হাতে এবং কেউ তোমাকে বাধা দিতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উচ্চকন্ঠে এই প্রার্থনা নিবেদন করলেনঃ হে প্রভু পরমেশ্বর, আমাদের পূর্বপুরপুষের আরাধ্য ঈশ্বর, পৃথিবীর সমস্ত জাতির উপর তুমি স্বর্গ থেকে শাসন পরিচালনা করে থাক। তুমি শক্তিমান ও ক্ষমতাসম্পন্ন। কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বললেন, “হে প্রভু! আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তুমিই স্বর্গের অধীশ্বর| বিশ্বের প্রত্যেক জাতি ও দেশের ভবিতব্যের তুমি নিয়ামক| তুমি সর্বশক্তিমান, কেউ তোমার বিরোধিতা করতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গের ঈশ্বর নও? তুমি কি জাতির সমস্ত রাজ্যের কর্তা নও? আর শক্তি ও ক্ষমতা তোমারই হাতে, তোমার বিরুদ্ধে দাঁড়াতে কারও সাধ্য নেই।