2 Chronicles 20:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমাদের আল্লাহ্, তুমিই কি তোমার লোক ইসরাইলের সম্মুখ থেকে দেশবাসীদের অধিকারচ্যুত কর নি? এবং তোমার বন্ধু ইব্রাহিমের বংশকে চিরকালের জন্য কি এই দেশ দাও নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমাদের ঈশ্বর, তুমিই কি তোমার প্রজা ইস্রায়েলের সামনে থেকে এই দেশের অধিবাসীদের দূর করে দাওনি এবং এই দেশটি তোমার বন্ধু অব্রাহামের বংশধরদের হাতে চিরকালের জন্য তুলে দাওনি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমাদের ঈশ্বর, তুমিই কি আপন প্রজা ইস্রায়েলের সম্মুখ হইতে এই দেশের নিবাসীদিগকে অধিকারচ্যুত কর নাই? এবং তোমার মিত্র অব্রাহামের বংশকে চিরকালের জন্য কি এই দেশ দেও নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমাদের ঈশ্বর, তুমিই কি আপন প্রজা ইস্রায়েলের সম্মুখ হইতে এই দেশের নিবাসীদিগকে অধিকারচ্যুত কর নাই? এবং তোমার মিত্র অব্রাহামের বংশকে চিরকালের জন্য কি এই দেশ দেও নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমাদের ঈশ্বর, তোমার লোক ইস্রায়েলীয়দের সামনে থেকে এই দেশের বাসিন্দাদের তাড়িয়ে দিয়ে তুমি তা তোমার বন্ধু অব্রাহামের বংশের লোকদের চিরকালের জন্য দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমাদের আল্লাহ্, তোমার বান্দা বনি-ইসরাইলদের সামনে থেকে এই দেশের বাসিন্দাদের তাড়িয়ে দিয়ে তুমি তা তোমার বন্ধু ইব্রাহিমের বংশের লোকদের চিরকালের জন্য দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই আমাদের আরাধ্য ঈশ্বর। যখন তোমার প্রজা ইসরায়েলীরা এ দেশে প্রবেশ করেছিল, তখন তুমি এখানকার অধিবাসীদের বিতাড়িত করে তোমার বন্ধু অব্রাহামের বংশধরদের এ দেশ দান করেছিলে চিরদিনের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, এই দেশের লোকদের তুমি এই স্থান পরিত্যাগ করতে বাধ্য করেছিলে এবং তারা ইস্রায়েলের লোকদের কাছ থেকে পালিয়ে গিয়েছিল| তুমি স্বয়ং এই ভূখণ্ড চিরকালের জন্য তোমার বন্ধু অব্রাহামের উত্তরপুরুষদের হাতে তুলে দিয়েছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমাদের ঈশ্বর, তুমিই কি তোমার প্রজা ইস্রায়েলের সামনে থেকে এই দেশের বাসিন্দাদের তাড়িয়ে দাও নি? এবং তোমার বন্ধু অব্রাহামের বংশকে চিরকালের জন্য এই দেশ দাও নি?