2 Chronicles 21:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যিহোশাফট তাঁর পূর্ব-পুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং দাউদ নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ হলেন। আর তাঁর পুত্র যিহোরাম তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশাফট তাঁর পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে তাদেরই সাথে দাউদ-নগরে কবর দেওয়া হল। তাঁর ছেলে যিহোরাম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশাফট আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং দায়ূদ-নগরে আপন পিতৃলোকদের সহিত কবরপ্রাপ্ত হইলেন। আর তাঁহার পুত্র যিহোরাম তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশাফট আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, এবং দায়ূদ-নগরে আপন পিতৃলোকদের সহিত কবরপ্রাপ্ত হইলেন। আর তাঁহার পুত্র যিহোরাম তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যিহোশাফট তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং দায়ূদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে তাঁকে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে যিহোরাম রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে যিহোশাফট তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং দাউদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে তাঁকে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে যিহোরাম বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশাফটের মৃত্যু হলে তাঁকে দাউদ নগরে রাজপরিবারের সমাধিক্ষেত্রে সমাহিত করা হল। তাঁর পুত্র যিহোরাম তাঁর সিংহাসনে বসলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যিহোশাফটের মৃত্যুর পর তাকে দায়ুদ নগরীতে তাঁর পূর্বপুরুষের সঙ্গে সমাধিস্থ করা হল এবং তাঁর পুত্র যিহোরাম তাঁর জায়গায় নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোশাফট তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন এবং দায়ূদ-নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁকে কবর দেওয়া হল। আর তাঁর ছেলে যিহোরাম তাঁর জায়গায় রাজা হলেন।