2 Chronicles 21:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইদোম আজ পর্যন্ত এহুদার অধীনতা অস্বীকার করে চলছে; আর ঐ সময়ে লিব্‌নাও তাঁর অধীনতা অস্বীকার করলো, কেননা যিহোরাম তাঁর পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদকে ত্যাগ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজও পর্যন্ত ইদোম যিহূদার বিরুদ্ধে বিদ্রোহী হয়েই আছে। একই সময়ে লিব্‌নাও বিদ্রোহ করে বসেছিল, কারণ যিহোরাম, তাঁর পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে ইদোম অদ্য পর্য্যন্ত যিহূদার অধীনতা অস্বীকার করিয়া রহিয়াছে; আর ঐ সময়ে লিব্‌নাও তাঁহার অধীনতা অস্বীকার করিল, কেননা তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে ইদোম অদ্য পর্যন্ত যিহূদার অধীনতা অস্বীকার করিয়া রহিয়াছে; আর ঐ সময়ে লিব্‌নাও তাঁহার অধীনতা অস্বীকার করিল, কেননা তিনি আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইদোম আজও যিহূদার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে আছে। যিহোরাম তাঁর পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছিলেন বলে একই সময়ে লিব্‌নাও বিদ্রোহ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইদোম আজও এহুদার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে আছে। যিহোরাম তাঁর পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্‌কে ত্যাগ করেছিলেন বলে একই সময়ে লিব্‌নাও বিদ্রোহ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই থেকে ইদোম যিহুদীয়ার অধীনতা অস্বীকার করে স্বাধীনতা ভোগ করছে। ঠিক এই একই সময়ে লিবনা নগরও বিদ্রোহ ঘোষণা করেছিল। কারণ যিহোরাম তাঁর পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই থেকে এখন পর্যন্ত ইদোম যিহূদার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে| লিব্নার স্থানীয় বাসিন্দারা যিহূদার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কারণ যিহোরাম তাঁর পূর্বপুরুষদের ঈশ্বরকে পরিত্যাগ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে ইদোম আজও যিহূদার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে আছে; আর ঐ দিনের লিব্‌নাও তাঁর কর্তৃত্ব অস্বীকার করল, কারণ তিনি তাঁর পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছিলেন।