2 Chronicles 21:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া তিনি এহুদার অনেক পর্বতে উচ্চস্থলী প্রস্তুত করলেন এবং জেরুশালেম-নিবাসীদেরকে দিয়ে মূর্তিপূজা করালেন ও এহুদাকে বিপথগামী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার পাহাড়ি এলাকাগুলিতে তিনি আবার পূজার্চনার জন্য উঁচু কয়েকটি স্থান তৈরি করে দিলেন এবং জেরুশালেমের লোকজনকে দিয়ে বেশ্যাবৃত্তি করিয়েছিলেন ও যিহূদাকে বিপথে পরিচালিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও তিনি যিহূদার অনেক পর্ব্বতে উচ্চস্থলী প্রস্তুত করিলেন, এবং যিরূশালেম-নিবাসীদিগকে ব্যভিচার করাইলেন, ও যিহূদাকে বিপথগামী করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও তিনি যিহূদার অনেক পর্বতে উচ্চস্থলী প্রস্তুত করিলেন, এবং যিরূশালেম-নিবাসীদিগকে ব্যভিচার করাইলেন, ও যিহূদাকে বিপথগামী করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যিহূদার পাহাড়গুলোর উপরে পূজার উঁচু স্থান তৈরী করালেন এবং তাঁর জন্য যিরূশালেমের লোকেরা প্রতিমা পূজায় নিজেদের বিকিয়ে দিল আর যিহূদার লোকেরা বিপথে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এহুদার পাহাড়গুলোর উপরে পূজার উঁচু স্থান তৈরী করালেন এবং তাঁর জন্য জেরুজালেমের লোকেরা মূর্তি পূজায় নিজেদের বিকিয়ে দিল আর এহুদার লোকেরা বিপথে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কি তিনি যিহুদীয়ার পার্বত্য প্রদেশের নানা জায়গায় উপাসনার জন্য দেবস্থান নির্মাণ করেন এবং যিহুদীয়া ও জেরুশালেমনিবাসী সমস্ত লোককে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপাচারে লিপ্ত করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও তিনি যিহূদার পাহাড়গুলিতে উঁচু জায়গায় ভ্রান্ত মূর্ত্তিগুলির জন্য বেদীসমূহ বানিয়েছিলেন| তিনি জেরুশালেমের বাসিন্দাদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত করেছিলেন এবং যিহূদার বাসিন্দাদের বিপথে ঠেলে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরও তিনি যিহূদার অনেক পর্বতে উঁচু জায়গা তৈরী করলেন এবং যিরূশালেমের অধিবাসীদের ব্যভিচার করালেন ও যিহূদাকে বিপথে চালালেন।