2 Chronicles 21:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর কাছে ইলিয়াস নবীর কাছ থেকে এই কথা সম্বলিত একখানি পত্র এল; তোমরা পিতা দাউদের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, তুমি তোমার পিতা যিহোশাফটের পথে ও এহুদার বাদশাহ্‌ আসার পথে গমন কর নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোরাম ভাববাদী এলিয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন, যে চিঠিতে বলা হল: “আপনার পূর্বপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘তুমি তোমার বাবা যিহোশাফটের বা যিহূদার রাজা আসার পথে চলোনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার কাছে এলিয় ভাববাদীর নিকট হইতে এই কথা সম্বলিত একখানি লিপি আসিল; তোমার পিতা দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন পিতা যিহোশাফটের পথে ও যিহূদা-রাজ আসার পথে গমন কর নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার কাছে এলিয় ভাববাদীর নিকট হইতে এই কথা সম্বলিত একখানি লিপি আসিল; তোমার পিতা দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন পিতা যিহোশাফটের পথে ও যিহূদা-রাজ আসার পথে গমন কর নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহোরাম নবী এলিয়ের কাছ থেকে একটা চিঠি পেলেন। তাতে লেখা ছিল, “আপনার পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘তুমি তোমার বাবা যিহোশাফট অথবা যিহূদার রাজা আসার পথে চল নি, কিন্তু ইস্রায়েলের রাজাদের পথে চলেছ। তোমার জন্য আহাবের বংশের লোকদের মত যিহূদা ও যিরূশালেমের লোকেরা প্রতিমা পূজায় নিজেদের বিকিয়ে দিয়েছে। এছাড়া তুমি তোমার নিজের ভাইদের মেরে ফেলেছ, যারা ছিল তোমার রক্ত-মাংস এবং তোমার চেয়েও ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যিহোরাম নবী ইলিয়াসের কাছ থেকে একটা চিঠি পেলেন। তাতে লেখা ছিল, “আপনার পূর্বপুরুষ দাউদের মাবুদ আল্লাহ্‌ বলছেন, ‘তুমি তোমার পিতা যিহোশাফট অথবা এহুদার বাদশাহ্‌ আসার পথে চল নি, কিন্তু ইসরাইলের বাদশাহ্‌দের পথে চলেছ। তোমার জন্য আহাবের বংশের লোকদের মত এহুদা ও জেরুজালেমের লোকেরা মূর্তি পূজায় নিজেদের বিকিয়ে দিয়েছে। এছাড়া তুমি তোমার নিজের ভাইদের হত্যা করেছ, যারা ছিল তোমার রক্ত-মাংস এবং তোমার চেয়েও ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী এলিয় যিহোরামের কাছে একটি চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল: তোমার পূর্বপুরুষ দাউদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাকে দণ্ডাদেশ দিয়েছেন কারণ তুমি তোমার পিতা যিহোশাফটের অথবা তোমার পিতামহ আসার অনুসরণ কর নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইতিমধ্যে যিহোরাম ভাববাদী এলিয়র কাছ থেকে একটি চিঠি পেলেন যাতে লেখা ছিল, “তোমার পূর্বপূরুষ দায়ুদের ঈশ্বর বলেছেন: ‘যিহোরাম, তুমি তোমার পিতা যিহোশাফটের বা যিহূদার রাজা আসার মতো জীবনযাপন করনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁর কাছে এলিয় ভাববাদীর কাছ থেকে একটা লিপি আসল; “তোমার বাবা দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি তোমার নিজের বাবা যিহোশাফটের পথে ও যিহূদার রাজা আসার পথে চলনি;