2 Chronicles 21:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণ দেখ, মাবুদ তোমার লোকদের, তোমার সন্তানদের, তোমার স্ত্রীদের উপর ভয়ংকর আঘাত করবেন ও তোমার সমস্ত সম্পত্তি ধ্বংস করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই এখন সদাপ্রভু ভয়ংকর এক যন্ত্রণায় তোমার প্রজাদের, তোমার ছেলেদের, তোমার স্ত্রীদের ও তোমার যা যা আছে, সবকিছুর উপর আঘাত হানতে চলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ দেখ, সদাপ্রভু তোমার প্রজাদিগকে, তোমার সন্তানদিগকে, তোমার ভার্য্যাদিগকে ও তোমার সমস্ত সম্পত্তি মহা আঘাতে আহত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ দেখ, সদাপ্রভু তোমার প্রজাদিগকে, তোমার সন্তানদিগকে, তোমার ভার্র্যাদিগকে ও তোমার সমস্ত সম্পত্তি মহা আঘাতে আহত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সদাপ্রভু এখন তোমার লোকদের, তোমার ছেলেদের ও তোমার স্ত্রীদের উপর ভয়ংকর আঘাত করবেন এবং তোমার সমস্ত সম্পত্তি ধ্বংস করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মাবুদ এখন তোমার লোকদের, তোমার ছেলেদের ও তোমার স্ত্রীদের উপর ভয়ংকর আঘাত করবেন এবং তোমার সমস্ত সম্পত্তি ধ্বংস করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর ফলে প্রভু পরমেশ্বর তোমার প্রজাদের তোমার সন্তান-সন্ততিদের ও তোমার স্ত্রীদের ভয়াবহ দণ্ড দেবেন এবং তোমার সমস্ত ঐশ্বর্য-সম্পদ ধ্বংস করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে স্বয়ং প্রভু তোমার পরিবারের সবাইকে ও তোমার লোকদের ওপর একটি রোগ পাঠিয়ে তোমাকে শাস্তি দেবেন| তিনি তোমার সমস্ত সম্পদ ধ্বংস করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই দেখ, সদাপ্রভু তোমার প্রজাদেরকে, তোমার সন্তানদের, তোমার স্ত্রীদেরকে ও তোমার সমস্ত সম্পত্তির উপর ভয়ঙ্কর আঘাতে আহত করবেন।