2 Chronicles 21:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি অন্ত্রগুলোর অসুস্থতায় ভীষণ অসুস্থ হবে, শেষে এই অসুস্থতায় তোমার অন্ত্র দিন দিন বের হয়ে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি নিজে, নাড়িভুঁড়ির দীর্ঘস্থায়ী এক রোগে ততদিন দারুণ অসুস্থ হয়ে ভুগতে থাকবে, যতদিন না সেই রোগে তোমার নাড়িভুঁড়ি বের হয়ে আসছে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি অস্ত্রের পীড়ায় অতিশয় পীড়িত হইবে, শেষে সেই পীড়ায় তোমার অন্ত্র দিন দিন বাহির হইয়া পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি অন্ত্রের পীড়ায় অতিশয় পীড়িত হইবে, শেষে সেই পীড়ায় তোমার অন্ত্র দিন দিন বাহির হইয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি নিজেও পেটের অসুখে ভুগতে থাকবে আর সেই অসুখে তোমার নাড়িভূঁড়ি বের হয়ে আসবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি নিজেও পেটের অসুখে ভুগতে থাকবে আর সেই অসুখে তোমার নাড়িভূঁড়ি বের হয়ে আসবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নিজে অত্যন্ত যন্ত্রণাদায়ক অন্ত্ররোগে কষ্ট পাবে এবং দিনে দিনে অবস্থা মন্দ থেকে মন্দতর হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি ভয়ঙ্কর উদর পীড়ায় আক্রান্ত হবে| দিনের পর দিন তোমার অবস্থা খারাপ হতে থাকবে এবং একটা সময় আসবে যখন তোমার অন্ত্রাদি বেরিয়ে আসবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি অন্ত্রের অসুখে ভুগতে থাকবে আর সেই অসুখে তোমার অন্ত্র বের হয়ে আসবে।’”