2 Chronicles 21:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ যিহোরামের বিরুদ্ধে ফিলিস্তিনীদের মন ও ইথিওপীয়দের নিকটস্থ আরবীয়দের মন উত্তেজিত করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যিহোরামের বিরুদ্ধে ফিলিস্তিনীদের শত্রুতা ও কূশীয়দের কাছাকাছি বসবাসকারী আরবীয়দের শত্রুতা খুব বাড়িয়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু যিহোরামের বিরুদ্ধে পলেষ্টীয়দের মন কূশীয়দের নিকটস্থ আরবীয়দের মন উত্তেজিত করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু যিহোরামের বিরুদ্ধে পলেষ্টীয়দের মন ও কূশীয়দের নিকটস্থ আরবীয়দের মন উত্তেজিত করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যিহোরামের বিরুদ্ধে পলেষ্টীয়দের এবং কূশীয়দের কাছে বাস করা আরবীয়দের মনে শত্রুতার ভাব জাগিয়ে তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যিহোরামের বিরুদ্ধে ফিলিস্তিনীদের এবং ইথিওপীয়দের কাছে বাস করা আরবীয়দের মনে শত্রুতার ভাব জাগিয়ে তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমুদ্রের উপকুলবর্তী অঞ্চলে যেখানে কিছু সুদানী বাস করত, তারই কাছাকাছি জায়গায় কিছু ফিলিস্তিনী ও আরবীয় বাস করত। প্রভু পরমেশ্বর যিহোরামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের প্ররোচিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এরপর পলেষ্টীয় ও কূশ দেশের নিকটস্থ আরবীয়দের মন রাজা যিহোরামের বিরুদ্ধে বিষিয়ে তোলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু যিহোরামের বিরুদ্ধে পলেষ্টীয়দের মন ও কূশীয়দের কাছে আরবীয়দের মন উত্তেজিত করে তুললেন