2 Chronicles 21:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তারা এহুদার বিরুদ্ধে এসে প্রাচীর ভেঙে বাদশাহ্‌র বাড়িতে পাওয়া সকল সম্পত্তি এবং তাঁর পুত্রদের ও তাঁর স্ত্রীদেরকে নিয়ে গেল; কনিষ্ঠ পুত্র যিহোয়াহস ছাড়া তার একটি পুত্রও অবশিষ্ট থাকলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যিহূদা আক্রমণ করল, ঝাঁকে ঝাঁকে সেখানে ঢুকে পড়েছিল এবং রাজপ্রাসাদে যত জিনিসপত্র খুঁজে পেয়েছিল, সেসব জিনিসপত্র ও তাঁর ছেলে ও স্ত্রীদেরও তুলে নিয়ে গেল। একমাত্র ছোটো ছেলে অহসিয় ছাড়া আর কোনও ছেলে অবশিষ্ট ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহারা যিহূদার বিরুদ্ধে আসিয়া প্রাচীর ভাঙ্গিয়া রাজার বাটীতে প্রাপ্ত সকল সম্পত্তি, এবং তাঁহার পুত্রদিগকে ও তাঁহার ভার্য্যাদিগকে লইয়া গেল; কনিষ্ঠ পুত্র যিহোয়াহস ব্যতীত তাঁহার একটী পুত্রও অবশিষ্ট থাকিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহারা যিহূদার বিরুদ্ধে আসিয়া প্রাচীর ভাঙ্গিয়া রাজার বাটীতে প্রাপ্ত সকল সম্পত্তি, এবং তাঁহার পুত্রদিগকে ও তাঁহার ভার্যাদিগকে লইয়া গেল; কনিষ্ঠ পুত্র যিহোয়াহস ব্যতীত তাহার একটি পুত্রও অবশিষ্ট থাকিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যিহূদা আক্রমণ করে সেখানে ঢুকে রাজবাড়ীর সব জিনিসপত্র এবং যিহোরামের ছেলেদের ও স্ত্রীদের নিয়ে গেল। তাঁর ছোট ছেলে অহসিয় (যিহোয়াহস) ছাড়া আর কোন ছেলে তাঁর কাছে রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা এহুদা আক্রমণ করে সেখানে ঢুকে রাজবাড়ীর সব জিনিসপত্র এবং যিহোরামের ছেলেদের ও স্ত্রীদের নিয়ে গেল। তাঁর ছোট ছেলে অহসিয় (যিহোয়াহস) ছাড়া আর কোন ছেলে তাঁর কাছে রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যিহুদীয়া দেশ আক্রমণ করে রাজপ্রাসাদ লুন্ঠন করল এবং রাজার সমস্ত স্ত্রী ও রাজা কনিষ্ঠ পুত্র অহসিয়কে বাদে সমস্ত পুত্রকে বন্দী করে নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা সকলে একত্র হল এবং যিহূদা আক্রমণ করল| তারা যিহোরামের সমস্ত ধনসম্পদ, তার স্ত্রীদের এবং পুত্রদের নিয়ে গেল| যিহোরামের কনিষ্ঠ পুত্র যিহোয়াহস ছাড়া আর কেউই এই আক্রমণের হাত থেকে রক্ষা পেলো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তারা যিহূদার বিরুদ্ধে এসে প্রাচীর ভেঙে রাজবাড়ীতে পাওয়া সব সম্পত্তি এবং তাঁর ছেলেদের ও তাঁর স্ত্রীদের নিয়ে গেল; ছোট ছেলে যিহোয়াহস ছাড়া তাঁর আর কোনো ছেলে বাকি থাকল না।