2 Chronicles 21:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব ঘটনার পরে মাবুদ তাঁকে অন্ত্রগুলোর দুরারোগ্য ব্যাধি দ্বারা আক্রমণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব কিছু ঘটে যাওয়ার পর, সদাপ্রভু যিহোরামকে নাড়িভুঁড়ির দুরারোগ্য রোগে আক্রান্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল ঘটনার পরে সদাপ্রভু তাঁহাকে অন্ত্রের অপ্রতিকার্য্য পীড়া দ্বারা আঘাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ঘটনার পরে সদাপ্রভু তাঁহাকে অন্ত্রের অপ্রতিকার্য পীড়া দ্বারা আঘাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সমস্ত ঘটনার পরে সদাপ্রভু যিহোরামকে এমন পেটের অসুখ দিলেন যা ভাল করা যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সমস্ত ঘটনার পরে মাবুদ যিহোরামকে এমন পেটের অসুখ দিলেন যা ভাল করা যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সমস্ত ঘটনার পর প্রভু পরমেশ্বর অত্যন্ত বেদনাদায়ক অন্ত্ররোগে রাজাকে জর্জরিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব ঘটনার পর ভবিষ্যদ্বাণী অনুযায়ী প্রভু রাজা যিহোরামকে দুরারোগ্য উদরপীড়ায় আক্রান্ত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত ঘটনার পরে সদাপ্রভু তাঁকে দারুন অন্ত্রের অসুখ দিলেন যা ভাল হবার না।