2 Chronicles 21:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে কালক্রমে, দুই বছরের শেষে, তাঁর অন্ত্র সেই ব্যাধির কারণে বের হয়ে পড়লো, পরে তিনি সাংঘাতিক যন্ত্রণায় ইন্তেকাল করলেন। আর তাঁর লোকেরা তাঁর সম্মানে তাঁর পূর্বপুরুষদের রীতি অনুযায়ী আগুন জ্বালালো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কালক্রমে, দ্বিতীয় বছরের শেষদিকে, সেই রোগের কারণে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে এসেছিল, এবং প্রচণ্ড যন্ত্রণাভোগ করতে করতে তিনি মারা গেলেন। তাঁর প্রজারা তাঁর সম্মানে কোনও অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত আগুন জ্বালায়নি, যেভাবে তারা তাঁর পূর্বপুরুষদের ক্ষেত্রে করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে কালক্রমে, দুই বৎসরের শেষে, তাঁহার অন্ত্র সেই রোগে বাহির হইয়া পড়িল, পরে তিনি উৎকট পীড়ায় মারা পড়িলেন। আর তাঁহার প্রজারা তাঁহার জন্য তাঁহার পিতৃলোকদের রীতি অনুযায়ী দাহ করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে কালক্রমে, দুই বৎসরের শেষে, তাঁহার অন্ত্র সেই রোগে বাহির হইয়া পড়িল, পরে তিনি উৎকট পীড়ায় মারা পড়িলেন। আর তাঁহার প্রজারা তাঁহার জন্য তাঁহার পিতৃলোকদের রীতি অনুযায়ী দাহ করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে দ্বিতীয় বছরের শেষে সেই রোগের দরুন তাঁর নাড়িভূঁড়ি বের হয়ে আসল এবং তিনি খুব যন্ত্রণা পেয়ে মারা গেলেন। লোকেরা তাঁর পূর্বপুরুষদের সম্মান দেখাবার জন্য যেমন আগুন জ্বালাত তাঁর বেলায় তা করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে দ্বিতীয় বছরের শেষে সেই রোগের দরুন তাঁর নাড়িভূঁড়ি বের হয়ে আসল এবং তিনি খুব যন্ত্রণা পেয়ে মারা গেলেন। লোকেরা তাঁর পূর্বপুরুষদের সম্মান দেখাবার জন্য যেমন আগুন জ্বালাত তাঁর বেলায় তা করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায় দুবছর তিনি অকথ্য যন্ত্রণা ভোগ করে দারুণ মর্মবেদনায় মারা গেলেন। যেভাবে তাঁর পূর্বপুরুষদের ক্ষেত্রে হয়ে এসেছে সেইভাবে তাঁর প্রজারা তার সম্মানে বহ্নুৎসব করে শোক প্রকাশ করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুবছর পরে বহু যন্ত্রণাভোগের পর তাঁর নাড়িভুঁড়ি পেট থেকে বেরিয়ে এসে তিনি মারা যান| লোকেরা তাঁর পিতা যিহোশাফটের মতো যিহোরামের মৃত্যুর পর তাঁর সম্মানার্থে কোনো যজ্ঞের আয়োজন করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে দ্বিতীয় বছরের শেষে সেই রোগের দরুন তাঁর অন্ত্র বের হয়ে আসল এবং তিনি খুব যন্ত্রণা পেয়ে মারা গেলেন। আর তাঁর প্রজারা তাঁর জন্য তাঁর পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী আগুন জ্বালাল না।