2 Chronicles 21:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোশাফটের ঔরশজাত যিহোরামের কয়েক জন ভাই ছিল, অসরিয়, যিহীয়েল, জাকারিয়া, অসরিয়, মিকাইল ও শফটিয়, এরা সকলে ইসরাইলের বাদশাহ্ যিহোশাফটের পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোরামের ভাই তথা যিহোশাফটের ছেলেরা হলেন অসরিয়, যিহীয়েল, সখরিয়, অসরিয়াহূ, মীখায়েল ও শফটিয়। এরা সবাই ইস্রায়েলের রাজা যিহোশাফটের ছেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশাফটের ঔরসজাত যিহোরামের কয়েকটী ভ্রাতা ছিল, অসরিয়, যিহীয়েল, সখরিয়, অসরিয়, মীখায়েল, ও শফটিয়, ইহারা সকলে ইস্রায়েল-রাজ যিহোশাফটের পুত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশাফটের ঔরসজাত যিহোরামের কয়েক জন ভ্রাতা ছিল, অসরিয়, যিহীয়েল, সখরিয়, অসরিয়, মীখায়েল ও শফটিয়, ইহারা সকলে ইস্রায়েল-রাজ যিহোশাফটের পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর ভাইদের, অর্থাৎ যিহোশাফটের ছেলেদের নাম ছিল অসরিয়, যিহীয়েল, সখরিয়, অসরিয়, মীখায়েল ও শফটিয়। এরা সবাই ছিল ইস্রায়েলীয়দের রাজা যিহোশাফটের ছেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর ভাইদের, অর্থাৎ যিহোশাফটের ছেলেদের নাম ছিল অসরিয়, যিহীয়েল, জাকারিয়া, অসরিয়, মিকাইল ও শফটিয়। এরা সবাই ছিল বনি-ইসরাইলদের বাদশাহ্ যিহোশাফটের ছেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোশাফটের পুত্র যিহোরামের ছয় ভাই ছিল। তাদের নাম: অসরিয়, যিহিয়েল, সখরিয়, অসরিয়াহু, মিখায়েল ও সফটিয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোরামের ভাইদের নাম হল অসরিয়, যিহীয়েল, সখরিয়, অসরিয়, মীখায়েল আর শফটিয়| এঁরা সকলেই ছিলেন যিহূদার ভূতপূর্ব রাজা যিহোশাফটের সন্তান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশাফটের ছেলে যিহোরামের মধ্যে তাঁর ভাইদের নাম ছিল অসরিয়, যিহীয়েল, সখরিয়, অসরিয়, মীখায়েল ও শফটিয়, এরা সবাই ছিল ইস্রায়েলের রাজা যিহোশাফটের ছেলে।