2 Chronicles 21:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বত্রিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন এবং জেরুশালেমে আট বছর রাজত্ব করেন; তিনি ইন্তেকাল করলেন, কিন্তু কেউ শোক করলো না। আর লোকেরা দাউদ-নগরে তাঁকে দাফন করলো, কিন্তু বাদশাহ্দের কবরস্থানে দাফন করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বত্রিশ বছর বয়সে যিহোরাম রাজা হলেন, এবং আট বছর তিনি জেরুশালেমে রাজত্ব করলেন। তিনি মারা যাওয়ায় কেউ দুঃখ প্রকাশ করেননি, এবং তাঁকে দাউদ-নগরে কবর দেওয়া হল, কিন্তু রাজাদের কবরে তাঁকে কবর দেওয়া হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে আট বৎসরকাল রাজত্ব করেন; তিনি চলিয়া গেলেন, কেহ শোক করিল না। আর লোকেরা দায়ূদ-নগরে তাঁহাকে কবর দিল, কিন্তু রাজাদের কবরস্থানে দিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বত্রিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং যিরূশালেমে আট বৎসর কাল রাজত্ব করেন; তিনি চলিয়া গেলেন, কেহ শোক করিল না। আর লোকেরা দায়ূদ-নগরে তাঁহাকে কবর দিল, কিন্তু রাজাদের কবরস্থানে দিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোরাম বত্রিশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং আট বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মৃত্যুতে কেউ দুঃখ প্রকাশ করে নি। দায়ূদ-শহরে তাঁকে কবর দেওয়া হয়েছিল কিন্তু রাজাদের কবরস্থানে তাঁকে কবর দেওয়া হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোরাম বত্রিশ বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং আট বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মৃত্যুতে কেউ দুঃখ প্রকাশ করে নি। দাউদ-শহরে তাঁকে দাফন করা হয়েছিল কিন্তু বাদশাহ্দের কবরস্থানে তাঁকে দাফন করা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বত্রিশ বছর বয়সে যিহোরাম রাজা হয়েছিলেন এবং জেরুশালেমে আট বছর রাজত্ব করেন। তাঁর মৃত্যুতে কেউ দুঃখিত হল না। তাঁকে প্রজারা দাউদ নগরে সমাহিত করল ঠিকই কিন্তু রাজপরিবারের সমাধি ভূমিতে তাঁর সমাধি হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর মৃত্যুতে কোনো ব্যক্তিই দুঃখিত হন নি বা শোক প্রকাশ করেন নি| 32 বছর বয়সে রাজা হয়ে আট বছর জেরুশালেমে রাজত্ব করার পর রাজা যিহোরামের মৃত্যু হল| লোকে তাকে দায়ুদ নগরীতেই কবরস্থ করলো, তবে রাজাদের বিশেষ সমাধি ক্ষেত্রে তারা যিহোরামকে সমাধিস্থ করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বত্রিশ বছর বয়সে রাজত্ব করা শুরু করেন এবং আট বছর যিরূশালেমে রাজত্ব করেন; তাঁর মৃত্যুতে কেউ দুঃখ প্রকাশ করে নি। আর লোকেরা দায়ূদ নগরে তাঁকে কবর দিল, কিন্তু রাজাদের কবরের জায়গা ছিল না।