2 Chronicles 21:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের পিতা তাদেরকে প্রচুর সম্পত্তি অর্থাৎ রূপা, সোনা ও বহুমূল্য দ্রব্য এবং এহুদা দেশস্থ প্রাচীরবেষ্টিত নগরগুলো দান করেছিলেন, কিন্তু যিহোরাম জ্যেষ্ঠ বলে তাঁকে রাজ্য দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বাবা, তাদের রুপোর ও সোনার প্রচুর উপহার এবং মূল্যবান জিনিসপত্র দিলেন। এছাড়াও যিহূদাতে বেশ কয়েকটি সুরক্ষিত নগরও তিনি তাদের দিলেন, কিন্তু রাজ্যটি তিনি যিহোরামকেই দিলেন, যেহেতু তিনি তাঁর বড়ো ছেলে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের পিতা তাহাদিগকে মহাসম্পত্তি অর্থাৎ রৌপ্য, স্বর্ণ ও বহুমূল্য দ্রব্য এবং যিহূদা দেশস্থ প্রাচীরবেষ্টিত নগরগুলি দান করিয়াছিলেন, কিন্তু যিহোরাম জ্যেষ্ঠ বলিয়া তাঁহাকে রাজ্য দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের পিতা তাহাদিগকে মহা সম্পত্তি অর্থাৎ রৌপ্য, স্বর্ণ ও বহুমূল্য দ্রব্য এবং যিহূদা দেশস্থ প্রাচীরবেষ্টিত নগরগুলি দান করিয়াছিলেন, কিন্তু যিহোরাম জ্যেষ্ঠ বলিয়া তাঁহাকে রাজ্য দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বাবা তাদের সোনা, রূপা ও দামী দামী জিনিস এবং যিহূদা দেশে দেয়াল-ঘেরা গ্রাম ও শহর দিয়েছিলেন, কিন্তু যিহোরাম বড় ছেলে বলে তাঁকে রাজ্য দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পিতা তাদের সোনা, রূপা ও দামী দামী জিনিস এবং এহুদা দেশে দেয়াল-ঘেরা গ্রাম ও শহর দিয়েছিলেন, কিন্তু যিহোরাম বড় ছেলে বলে তাঁকে রাজ্য দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পিতা তাদের প্রচুর পরিমাণে সোনা, রূপো এবং অন্যান্য মূল্যবান ধনসম্পদ দিয়েছিলেন এবং প্রত্যেকের যিহুদীয়ার এক একটি দুর্গনগরীর অধিকর্তারূপে প্রতিষ্ঠিত করেছিলেন। যেহেতু যিহোরাম ছিলেন যিহোশাফটের জ্যেষ্ঠপুত্র, সেই হেতু তিনি তাকে তাঁর সিংহাসনের উত্তরাধিকার দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশাফট তাঁর পুত্রদের সবার জন্যই বহু পরিমাণ সোনা, রূপো, দামী দামী জিনিসপত্র, যিহূদার সুরক্ষিত দুর্গসমূহ রেখে গেলেও তিনি তাঁর রাজত্বের ভার দিয়েছিলেন জ্যেষ্ঠ পুত্র যিহোরামের হাতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের বাবা তাদেরকে অনেক সম্পত্তি, অর্থাৎ রূপা, সোনা ও অনেক দামী জিনিস এবং যিহূদা দেশে প্রাচীরে ঘেরা গ্রাম নগরগুলি দান করেছিলেন, কিন্তু যিহোরাম বড় ছেলে বলে তাঁকে রাজ্য দিয়েছিলেন।