2 Chronicles 21:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও মাবুদ দাউদের সঙ্গে তাঁর কৃত নিয়মের দরুন এবং তাঁকে ও তাঁর সন্তানদেরকে নিয়ত একটি প্রদীপ দেবার যে ওয়াদা করেছিলেন, সেই অনুসারে তিনি দাউদের কুল বিনষ্ট করতে চাইলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, দাউদের সাথে সদাপ্রভু যে নিয়ম স্থাপন করলেন, তার জন্যই সদাপ্রভু দাউদের বংশকে ধ্বংস করতে চাননি। চিরকাল তাঁর জন্য ও তাঁর বংশধরদের জন্য এক প্রদীপ জ্বালিয়ে রাখার প্রতিজ্ঞা সদাপ্রভু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি সদাপ্রভু দায়ূদের সহিত আপনার কৃত নিয়ম প্রযুক্ত এবং তাঁহাকে ও তাঁহার সন্তানগণকে নিয়ত এক প্রদীপ দিবার যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তিনি দায়ূদের কুল বিনষ্ট করিতে চাহিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি সদাপ্রভু দায়ূদের সহিত আপনার কৃত নিয়ম প্রযুক্ত এবং তাঁহাকে ও তাঁহার সন্তানগণকে নিয়ত এক প্রদীপ দিবার যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তিনি দায়ূদের কুল বিনষ্ট করিতে চাহিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও সদাপ্রভু দায়ূদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলেন সেইজন্য তাঁর বংশকে তিনি ধ্বংস করতে চাইলেন না। তিনি দায়ূদ ও তাঁর বংশধরদের চিরকাল একটা প্রদীপ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও মাবুদ দাউদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলেন সেইজন্য তাঁর বংশকে তিনি ধ্বংস করতে চাইলেন না। তিনি দাউদ ও তাঁর বংশধরদের চিরকাল একটা বাতি দেবেন বলে ওয়াদা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তা সত্ত্বেও পরমেশ্বর দাউদের বংশকে ধ্বংস করতে চান নি কারণ তিনি দাউদের সঙ্গে এক চুক্তিতে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে তাঁর কুলে বাতি দেবার লোকের অভাব হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু, যেহেতু তিনি দায়ুদের সঙ্গে চুক্তি কর়েছিলেন, প্রভু দায়ুদের বংশ নিঃশেষ করলেন না| প্রভু প্রতিজ্ঞা করেছিলেন যে, চির দীপ্যমান প্রদীপের মতো, দায়ুদের উত্তরপুরুষদের একজন সর্বদা যিহূদায় শাসন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও সদাপ্রভু দায়ূদের সঙ্গে তাঁর করা নিয়মের জন্য এবং তাঁকে ও তাঁর সন্তানদের চিরকাল একটা প্রদীপ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, সেইজন্য তিনি দায়ূদের বংশকে ধ্বংস করতে চাইলেন না।