2 Chronicles 21:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর সময়ে ইদোম এহুদার অধীনতা অস্বীকার করে নিজেদের জন্য এক জনকে বাদশাহ্‌ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোরামের রাজত্বকালে, ইদোমীয়েরা যিহূদার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিল ও নিজেদের জন্য একজন রাজা ঠিক করে নিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার সময়ে ইদোম যিহূদার অধীনতা অস্বীকার করিয়া আপনাদের উপরে এক জনকে রাজা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার সময়ে ইদোম যিহূদার অধীনতা অস্বীকার করিয়া আপনাদের উপরে একজনকে রাজা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোরামের সময়ে ইদোম দেশের লোকেরা যিহূদার বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জন্য একজন রাজা ঠিক করে নিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোরামের সময়ে ইদোম দেশের লোকেরা এহুদার বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জন্য একজন বাদশাহ্‌ ঠিক করে নিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোরামের রাজত্বকালের ইদোম যিহুদীয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন রাজ্য স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোরামের রাজত্বকালে ইদোম যিহূদার কর্তৃত্ব থেকে ভেঙ্গে বেরিয়ে নিজেরা নিজেদের রাজা নির্বাচন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর দিনের ইদোম যিহূদার কর্তৃত্ব না মেনে নিজেদের জন্য একজন রাজা ঠিক করল।