2 Chronicles 21:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যিহোরাম তাঁর সেনাপতিদের ও সমস্ত রথ সঙ্গে নিয়ে যাত্রা করলেন; আর রাতের বেলায় তিনি উঠে যাঁরা তাঁকে বেষ্টন করেছিল সেই ইদোমীয়দের ও তাদের রথের সেনাপতিদেরকে আক্রমণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যিহোরাম তাঁর কর্মকর্তাদের ও তাঁর সব রথ সাথে নিয়ে সেখানে গেলেন। ইদোমীয়েরা তাঁকে ও তাঁর রথের সেনাপতিদের ঘিরে ধরেছিল, কিন্তু রাতের অন্ধকারে তিনি উঠে ঘেরাও ভেদ করে পালিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যিহোরাম আপন সেনাপতিগণকে ও সমস্ত রথ সঙ্গে লইয়া যাত্রা করিলেন; আর রাত্রিকালে তিনি উঠিয়া, যাহারা তাঁহাকে বেষ্টন করিয়াছিল, সেই ইদোমীয়দিগকে ও তাহাদের রথের অধ্যক্ষদিগকে আঘাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যিহোরাম আপন সেনাপতিগণকে ও সমস্ত রথ সঙ্গে লইয়া যাত্রা করিলেন; আর রাত্রিকালে তিনি উঠিয়া, যাঁহারা তাঁহাকে বেষ্টন করিয়াছিল, সেই ইদোমীয়দিগকে ও তাহাদের রথের অধ্যক্ষদিগকে আঘাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যিহোরাম তাঁর সেনাপতিদের ও সব রথ নিয়ে সেখানে গেলেন। ইদোমীয়েরা তাঁকে ও তাঁর রথের সেনাপতিদের ঘেরাও করল, কিন্তু তিনি রাতের বেলায় উঠে ঘেরাও ভেংগে বেরিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই যিহোরাম তাঁর সেনাপতিদের ও সব রথ নিয়ে সেখানে গেলেন। ইদোমীয়রা তাঁকে ও তাঁর রথের সেনাপতিদের ঘেরাও করল, কিন্তু তিনি রাতের বেলায় উঠে ঘেরাও ভেংগে বেরিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যিহোরাম তাঁর সমস্ত রথী বাহিনী নিয়ে ইদোম আক্রমণ করলেন। ইদোমী সৈন্যরা তাঁকে ঘিরে ফেলল। রাত্রিবেলায় তিনি তাঁর রথী সেনাপতিদের নিয়ে ইদোমী সৈন্যদের বেষ্টনী ভেদ করে পালিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোরাম তাই তাঁর সমস্ত সেনাপতিসহ সেনা ও রথবাহিনী নিয়ে ইদোম আক্রমণ করতে গিয়েছিলেন| ইদোমীয় সেনাবাহিনী তাঁদের চতুর্দিক থেকে ঘিরে ফেললেও যিহোরাম রাতের অন্ধকারে সেই সৈন্যব্য়ূহ ভেদ করে বেরিয়ে এসেছিলেন এবং ইদোমীয়দের পরাজিত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাজেই যিহোরাম তাঁর সেনাপতিদের ও সব রথ নিয়ে সেখানে গেলেন; আর রাতের বেলায় তিনি উঠে, যারা তাঁকে ঘেরাও করেছিল, সেই ইদোমীয়দের ও তাদের রথের সেনাপতিদের আঘাত করলেন।