2 Chronicles 22:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে জেরুশালেম-নিবাসীরা তাঁর কনিষ্ঠ পুত্র অহসিয়কে তাঁর পদে বাদশাহ্ করলো, কারণ আরবীয়দের সঙ্গে শিবিরে যে সৈন্যদল এসেছিল, তারা তাঁর সকল জ্যেষ্ঠ পুত্রকে হত্যা করেছিল। অতএব এহুদার বাদশাহ্ যিহোরামের পুত্র অহসিয় রাজত্ব করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু আরবীয়দের সাথে যে আক্রমণকারীরা সৈন্যশিবিরে এসেছিল, তারা যিহোরামের সব বড়ো ছেলেদের হত্যা করল, তাই জেরুশালেমের লোকজন যিহোরামের ছোটো ছেলে অহসিয়কে রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত করল। কাজেই যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় রাজত্ব করতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিরূশালেম-নিবাসীরা তাঁহার কনিষ্ঠ পুত্র অহসিয়কে তাঁহার পদে রাজা করিল, কারণ আরবীয়দের সহিত শিবিরে যে দল আসিয়াছিল, তাহারা তাঁহার জেষ্ঠ পুত্র সকলকে বধ করিয়াছিল। অতএব যিহূদা-রাজ যিহোরামের পুত্র অহসিয় রাজত্ব করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিরূশালেম-নিবাসীরা তাঁহার কনিষ্ঠ পুত্র অহসিয়কে তাঁহার পদে রাজা করিল, কারণ আরবীয়দের সহিত শিবিরে যে দল আসিয়াছিল, তাহারা তাঁহার জ্যেষ্ঠ পুত্র সকলকে বধ করিয়াছিল। অতএব যিহূদা-রাজ যিহোরামের পুত্র অহসিয় রাজত্ব করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের লোকেরা যিহোরামের ছোট ছেলে অহসিয়কে যিহোরামের জায়গায় রাজা করল, কারণ লুটকারীরা আরবীয়দের সংগে লুট করতে এসে যিহোরামের সব বড় ছেলেদের মেরে ফেলেছিল। কাজেই যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় রাজত্ব করতে শুরু করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের লোকেরা যিহোরামের ছোট ছেলে অহসিয়কে যিহোরামের জায়গায় বাদশাহ্ করল, কারণ লুটকারীরা আরবীয়দের সংগে লুট করতে এসে যিহোরামের সব বড় ছেলেদের হত্যা করেছিল। কাজেই এহুদার বাদশাহ্ যিহোরামের ছেলে অহসিয় রাজত্ব করতে শুরু করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরবীয়দের সঙ্গে যারা মিলিত হয়ে শিবির আক্রমণ করেছিল, তারা রাজা যিহোরামের কনিষ্ঠ পুত্র অহসিয় ছাড়া আর সব রাজপুত্রদের হত্যা করে। তাই জেরুশালেমের প্রজারা অহসিয়কে তাঁর পিতার উত্তরাধিকারী রূপে তাঁর সিংহাসনে প্রতিষ্ঠিত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোরামের পর, লোকরা তাঁর কনিষ্ঠ পুত্র অহসিয়কে নতুন রাজা হিসাবে নির্বাচিত করলেন কারণ আরবদের সঙ্গে যারা প্রাসাদ আক্রমণ করেছিল তারা অহসিয় ছাড়া যিহোরামের আর সব পুত্রদের হত্যা করেছিল| কনিষ্ঠ পুত্র হয়েও তিনি রাজত্বের দায়িত্ব পেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিরূশালেমের অধিবাসীরা তাঁর ছোট ছেলে অহসিয়কে তাঁর জায়গায় রাজা করল, কারণ আরবীয়দের সঙ্গে শিবিরে যে দল এসেছিল, তারা তাঁর সব বড় ছেলেদের মেরে ফেলেছিল। কাজেই যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় রাজত্ব করতে শুরু করেন।