2 Chronicles 22:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে অহসিয়ের মা অথলিয়া যখন দেখলো যে, তার পুত্র নিহত হয়েছে, তখন সে এহুদা কুলের সমস্ত রাজবংশ বিনষ্ট করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহসিয়ের মা অথলিয়া যখন দেখেছিলেন যে তাঁর ছেলে মারা গিয়েছেন, তখন তিনি যিহূদা বংশের গোটা রাজপরিবার ধ্বংস করার জন্য সচেষ্ট হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে অহসিয়ের মাতা অথলিয়া যখন দেখিল যে, তাহার পুত্র মরিয়াছে, তখন সে উঠিয়া যিহূদা-কুলের সমস্ত রাজ-বংশ বিনষ্ট করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে অহসিয়ের মাতা অথলিয়া যখন দেখিল যে, তাহার পুত্র মরিয়াছে, তখন সে উঠিয়া যিহূদা-কুলের সমস্ত রাজবংশ বিনষ্ট করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহসিয়ের মা অথলিয়া যখন দেখলেন যে, তাঁর ছেলে মারা গেছে তখন তিনি যিহূদার রাজার সমস্ত ছেলেদের ধ্বংস করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহসিয়ের মা অথলিয়া যখন দেখলেন যে, তাঁর ছেলে মারা গেছে তখন তিনি এহুদার বাদশাহ্‌র সমস্ত ছেলেদের ধ্বংস করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজমাতা অথলিয়া যখন শুনলেন যে তাঁর পুত্র রাজা অহসিয় নিহত হয়েছে, তখন তিনি সঙ্গে সঙ্গে রাজপরিবারের সকলকে হত্যা করার আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহসিয়র মাতা, রাণী অথলিয়া যখন দেখলেন যে তাঁর নিজের পুত্র অহসিয় মারা গিয়েছে তিনি তখন আদেশ দিলেন যে যিহূদার রাজত্বের উত্তরাধিকারী প্রত্যেককে হত্যা করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইতিমধ্যে অহসিয়ের মা অথলিয়া যখন দেখল যে, তার ছেলে মারা গেছে, তখন সে উঠে যিহূদার বংশের সমস্ত রাজার ছেলেদের হত্যা করল।