2 Chronicles 22:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু রাজকন্যা যিহোশাবৎ অহসিয়ের পুত্র যোয়াশকে নিয়ে নিহত রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে তাঁর ধাত্রীর সঙ্গে একটা শোবার ঘরে রাখলেন; এভাবে যিহোয়াদা ইমামের স্ত্রী, যিহোরাম বাদশাহ্‌র কন্যা এবং অহসিয়ের বোন ঐ যিহোশাবৎ অথলিয়ার কাছ থেকে তাঁকে লুকিয়ে রাখলেন, এজন্য তিনি তাঁকে হত্যা করতে পারলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু রাজা যিহোরামের মেয়ে যিহোশেবা অহসিয়ের ছেলে যোয়াশকে চুরি করে নিয়ে গিয়ে তাকে সেইসব রাজপুত্রের মধ্যে থেকে আলাদা করে রেখেছিলেন, যারা নিহত হতে যাচ্ছিল। যিহোশেবা যোয়াশকে ও তাঁর ধাইমাকে শোবার ঘরে লুকিয়ে রেখেছিলেন। যেহেতু রাজা যিহোরামের মেয়ে ও যাজক যিহোয়াদার স্ত্রী যিহোশেবা, অহসিয়ের বোন ছিলেন, তাই তিনি শিশুটিকে অথলিয়ার নাগাল এড়িয়ে লুকিয়ে রেখেছিলেন, যেন অথলিয়া তাকে হত্যা করতে না পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু রাজকন্যা যিহোশাবৎ অহসিয়ের পুত্র যোয়াশকে লইয়া, নিহত রাজপুত্রদের মধ্য হইতে চুরি করিয়া, তাঁহার ধাত্রীর সহিত শয্যাগারে রাখিলেন; এইরূপে যিহোয়াদা যাজকের স্ত্রী, যিহোরাম রাজার কন্যা এবং অহসিয়ের ভগিনী ঐ যিহোশাবৎ অথলিয়া হইতে তাঁহাকে লুকাইলেন, এই জন্য তিনি তাঁহাকে বধ করিতে পারিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু রাজকন্যা যিহোশাবৎ অহসিয়ের পুত্র যোয়াশকে লইয়া, নিহত রাজপুত্রদের মধ্য হইতে চুরি করিয়া, তাঁহার ধাত্রীর সহিত শয্যাগারে রাখিলেন; এইরূপে যিহোয়াদা যাজকের স্ত্রী, যিহোরাম রাজার কন্যা এবং অহসিয়ের ভগিনী ঐ যিহোশাবৎ অথলিয়ার নিকট হইতে তাঁহাকে লুকাইলেন, এই জন্য তিনি তাঁহাকে বধ করিতে পারিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সব রাজপুত্রদের মেরে ফেলবার আগে রাজা যিহোরামের মেয়ে অহসিয়ের বোন যিহোশেবা অহসিয়ের ছেলে যোয়াশকে রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে নিয়ে আসলেন। অথলিয়ার কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য যিহোশেবা যোয়াশ ও তাঁর ধাইমাকে একটা শোবার ঘরে রাখলেন। কাজেই অথলিয়া তাঁকে মেরে ফেলতে পারেন নি। যিহোশেবা পুরোহিত যিহোয়াদার স্ত্রী ছিলেন বলে অথলিয়া যে ছয় বছর দেশে রাজত্ব করেছিলেন সেই বছরগুলোতে যোয়াশ ঈশ্বরের ঘরে লুকানো রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সব রাজপুত্রদের হত্যা করবার আগে বাদশাহ্‌ যিহোরামের মেয়ে অহসিয়ের বোন যিহোশেবা অহসিয়ের ছেলে যোয়াশকে রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে নিয়ে আসলেন। অথলিয়ার কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য যিহোশেবা যোয়াশ ও তাঁর ধাইমাকে একটা শোবার ঘরে রাখলেন। কাজেই অথলিয়া তাঁকে হত্যা করতে পারেন নি। যিহোশেবা ইমাম যিহোয়াদার স্ত্রী ছিলেন বলে অথলিয়া যে ছয় বছর দেশে রাজত্ব করেছিলেন সেই বছরগুলোতে যোয়াশ আল্লাহ্‌র ঘরে লুকানো রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশেবা নামে অহসিয়র এক সৎ বোন ছিল। তাঁর বিবাহ হয়েছিল যিহোয়াদা নামে এক পুরোহিতের সঙ্গে। চরম হত্যাকাণ্ডের মাঝে যিহোশেবা অন্যান্য রাজপুত্রদের মধ্যে থেকে অহসিয়র এক পুত্র যোয়াশকে গোপনে উদ্ধার করে তাঁকে ও তাঁর ধাত্রীকে মন্দিরের একটি শয়নকক্ষে লুকিয়ে রাখলেন। এইভাবে তিনি তাঁকে অথলিয়ার হাতে মৃত্যুর কবল থেকে রক্ষা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোরামের কন্যা যিহোসেবা, যাজক যিহোয়াদার স্ত্রী, অহসিয়র অন্য পুত্ররা নিহত হবার আগে তাঁর পুত্র যোয়াশ আর তাঁর ধাইমাকে শোবার ঘরে লুকিয়ে রেখেছিলেন| তিনি এরকম করেছিলেন যাতে অথলিয়া যোয়াশকে হত্যা করতে না পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু রাজকন্যা যিহোশাবৎ অহসিয়ের ছেলে যোয়াশকে মারা যাওয়া রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে, তাঁর ধাইমার সঙ্গে একটা শোবার ঘরে রাখলেন; এই ভাবে যিহোয়াদা যাজকের স্ত্রী, রাজা যিহোরামের মেয়ে এবং অহসিয়ের বোন অথলিয়ার কাছ থেকে তাকে লুকিয়ে রাখলেন, তাই সে তাঁকে হত্যা করতে পারল না।