2 Chronicles 22:12 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যোয়াশ তাঁদের সঙ্গে আল্লাহ্র গৃহে ছয় বছর যাবৎ লুকিয়ে রইলেন; তখন অথলিয়া দেশে রাজত্ব করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিকে অথলিয়া যখন দেশ শাসন করছিলেন, তখন যোয়াশকে ঈশ্বরের মন্দিরে ছয় বছর তাদের সাথেই লুকিয়ে রাখা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোয়াশ তাঁহাদের সহিত ঈশ্বরের গৃহে ছয় বৎসর যাবৎ লুক্কায়িত রহিলেন; তখন অথলিয়া দেশের উপরে রাজত্ব করিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোয়াশ তাঁহাদের সহিত ঈশ্বরের গৃহে ছয় বৎসর যাবৎ লুক্কায়িত রহিলেন; তখন অথলিয়া দেশের উপরে রাজত্ব করিতেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছয় বছর তিনি সেখানে লুকিয়ে থাকলেন, ওদিকে অথলিয়া দেশের রাণী হয়ে রাজত্ব করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দিরে যাজকদের সঙ্গে যোয়াশ যখন লুকিয়েছিলেন সে সময়ে অথলিয়া রাণী হিসেবে ছয় বছর রাজ্যটি শাসন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোয়াশ তাঁদের সঙ্গে ঈশ্বরের গৃহে ছয় বছর লুকিয়ে থাকলেন; তখন অথলিয়া দেশের উপর রাজত্ব করছিল।