2 Chronicles 22:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অহসিয় বেয়াল্লিশ বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন; এবং জেরুশালেমে এক বছর কাল রাজত্ব করেন; তার মায়ের নাম অথলিয়া, ইনি অম্রির পৌত্রী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহসিয় বাইশ বছর বয়সে রাজা হলেন, এবং জেরুশালেমে তিনি এক বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম অথলিয়া, তিনি অম্রির নাতনি ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অহসিয় বেয়াল্লিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন; এবং যিরূশালেমে এক বৎসরকাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম অথলিয়া, ইনি অম্রির পৌত্রী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অহসিয় বিয়াল্লিশ বৎসর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন; এবং যিরূশালেমে এক বৎসর কাল রাজত্ব করেন; তাঁহার মাতার নাম অথলিয়া, ইনি অম্রির পৌত্রী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহসিয় বাইশ বছর বয়সে রাজা হয়েছিলেন এবং এক বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মা অথলিয়া ছিলেন অম্রির নাতনী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহসিয় বাইশ বছর বয়সে বাদশাহ্ হয়েছিলেন এবং এক বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মা অথলিয়া ছিলেন অম্রির নাতনী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহসিয় বাইশ বছর বয়সে রাজা হন এবং এক বছর জেরুশালেমে রাজত্ব করেন। অহসিয়র জননী অথলিয়া ছিলেন রাজা আহাবের কন্যা এবং ইসরায়েলরাজ ওম্রির প্রপৌত্রী। তাঁদের পরামর্শ অনুযায়ী অহসিয় আহাবকুলের দৃষ্টান্ত অনুসরণ করে মন্দ পথে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহসিয় 22 বছর বয়সে যিহূদায় রাজা হয়ে মাত্র 1 বছর জেরুশালেম শাসন করেছিলেন| অহসিয়র মাতা অথলিয়া ছিলেন অম্রির কন্যা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অহসিয় বিয়াল্লিশ বছর বয়সে রাজত্ব শুরু করেছিলেন এবং এক বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন; তাঁর মা অথলিয়া ছিলেন অম্রির নাতনী।