2 Chronicles 22:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহাব-কুল যেমন করতো, তেমনি মাবুদের সাক্ষাতে যা মন্দ, তিনি তা-ই করতেন; কেননা পিতার মৃত্যুর পরে তারাই তাঁর ক্ষতিকর মন্ত্রী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনিও আহাব বংশের মতো সদাপ্রভুর দৃষ্টিতে যা যা মন্দ, তাই করতেন, কারণ তাঁর বাবার মৃত্যুর পর, তাঁর বিনাশার্থে তারাই তাঁর পরামর্শদাতা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহাব-কুল যেমন করিত, তেমনি সদাপ্রভুর সাক্ষাতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন; কেননা পিতার মৃত্যুর পরে তাহারাই তাঁহার বিনাশজনক মন্ত্রী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহাব-কুল যেমন করিত, তেমনি সদাপ্রভুর সাক্ষাতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন; কেননা পিতার মৃত্যুর পরে তাহারাই তাঁহার বিনাশজনক মন্ত্রী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহসিয় আহাবের বংশের লোকদের মতই সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন, কারণ তাঁর বাবার মৃত্যুর পরে সেই বংশের লোকেরাই তাঁকে পরামর্শ দিত। তার ফলে তাঁর পতন হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহসিয় আহাবের বংশের লোকদের মতই মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন, কারণ তাঁর পিতার মৃত্যুর পরে সেই বংশের লোকেরাই তাঁকে পরামর্শ দিত। তার ফলে তাঁর পতন হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতার মৃত্যুর পর রাজা আহাবের পরিবারের লোকেরা তাঁর পরামর্শদাতা হন এবং তাঁকে পতনের মুখে ঠেলে দেন, ফলে তিনি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করতে থাকেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তিনি আহাবের পরিবারের মত প্রভুর চোখে যা মন্দ তাই করেছিলেন, কারণ তার পিতার মৃত্যুর পর তারাই তার উপদেষ্টা হয়েছিল এবং তারা তাকে নষ্ট করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহাবের বংশের লোকেরা যেমন করত, তেমনি সদাপ্রভুর চোখে যা মন্দ, তিনি তাই করতেন; কারণ বাবার মৃত্যুর পরে তারাই তাঁর ধ্বংসকারী মন্ত্রী হল।