2 Chronicles 22:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদেরই মন্ত্রণানুসারে তিনি চলতেন; আর তিনি ইসরাইলের বাদশাহ্ আহাবের-পুত্র যিহোরামের সহায় হয়ে রামোৎ-গিলিয়দে অরামের বাদশাহ্ হসায়েলের সঙ্গে যুদ্ধ করতে গেলেন; তাতে অরামীয়েরা যোরামকে ক্ষতবিক্ষত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রামোৎ-গিলিয়দে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধযাত্রায় ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যোরামের সঙ্গ দেওয়ার সময়েও তিনি তাদের পরামর্শ মতোই কাজ করলেন। অরামীয়রা যোরামকে ক্ষতবিক্ষত করল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদেরই মন্ত্রণানুসারে তিনি চলিতেন, আর তিনি ইস্রায়েল-রাজ আহাবের পুত্র যিহোরামের সহায় হইয়া রামোৎ-গিলিয়দে অরাম-রাজ হসায়েলের সহিত যুদ্ধ করিতে গেলেন; তাহাতে অরামীয়েরা যোরামকে ক্ষতবিক্ষত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদেরই মন্ত্রণানুসারে তিনি চলিতেন, আর তিনি ইস্রায়েল-রাজ আহাবের-পুত্র যিহোরামের সহায় হইয়া রামোৎ-গিলিয়দে অরাম-রাজ হসায়েলের সহিত যুদ্ধ করিতে গেলেন; তাহাতে অরামীয়েরা যোরামকে ক্ষতবিক্ষত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাদের পরামর্শমত ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যোরামের সংগে রামোৎ-গিলিয়দে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। তখন অরামীয়েরা যোরামকে আঘাত করল। সেই আঘাত থেকে ভাল হবার জন্য যোরাম যিষ্রিয়েলে ফিরে গেলেন। আহাবের ছেলে যোরাম আঘাত পেয়েছিলেন বলে যিহূদার রাজা যিহোরামের ছেলে অহসিয় তাঁকে দেখবার জন্য যিষ্রিয়েলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাদের পরামর্শমত ইসরাইলের বাদশাহ্ আহাবের ছেলে যোরামের সংগে রামোৎ-গিলিয়দে সিরিয়ার বাদশাহ্ হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। তখন সিরীয়রা যোরামকে আঘাত করল। সেই আঘাত থেকে ভাল হবার জন্য যোরাম যিষ্রিয়েলে ফিরে গেলেন। আহাবের ছেলে যোরাম আঘাত পেয়েছিলেন বলে এহুদার বাদশাহ্ যিহোরামের ছেলে অহসিয় তাঁকে দেখবার জন্য যিষ্রিয়েলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের পরামর্শ শুনে তিনি সিরিয়ার রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলরাজ যোরামের সঙ্গে যোগ দেন। গিলিয়দ প্রদেশের রামোথে দুই দলের যুদ্ধে যোরাম আহত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, অহসিয় আহাব পরিবারের লোকদের কুপরামর্শ অনুযায়ী জীবনযাপন করত| তাদের পরামর্শতেই অহসিয় রামোৎ-গিলিয়দে আহাবের পুত্র যোরামের সঙ্গে অরামীয় রাজা হসায়েলের সঙ্গে যুদ্ধ করতে যান, যেখানে তিনি আহত হয়েছিলেন এবং সুস্থ হতে যিষ্রিয়েলে গিয়েছিলেন| এরপর, যিহূদার প্রাক্তন শাসক যিহোরামের পুত্র অহসিয়, যিষ্রিয়েলে আহাবের পুত্র যোরামের সঙ্গে দেখা করতে গেলেন কারণ যোরাম আহত হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের পরামর্শ অনুসারে তিনি চলতেন, আর তিনি ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যিহোরামের সঙ্গে রামোৎ-গিলিয়দে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। তাতে অরামীয়েরা যোরামকে আঘাত করল।