2 Chronicles 22:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যিহোরামের কাছে আসাতে আল্লাহ্ থেকে অহসিয়ের নিপাত ঘটলো; কেননা তিনি যখন আসলেন, তখন যিহোরামের সঙ্গে তিনি নিম্শির পুত্র যেহূর বিরুদ্ধে বের হলেন, যাঁকে আল্লাহ্ আহাব-কুলের উচ্ছেদ করার জন্য অভিষেক করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অহসিয় যোরামকে দেখতে গেলেন বলেই ঈশ্বর অহসিয়ের পতন ঘটিয়েছিলেন। অহসিয় সেখানে পৌঁছানোর পর, তিনি যোরামকে সাথে নিয়ে নিমশির ছেলে সেই যেহূর সাথে দেখা করতে গেলেন, যাঁকে সদাপ্রভু আহাবের বংশ ধ্বংস করার জন্য অভিষিক্ত করে রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যোরামের নিকটে আসাতে ঈশ্বর হইতে অহসিয়ের নিপাত ঘটিল; কেননা তিনি যখন আসিলেন, তখন যিহোরামের সহিত নিম্শির পুত্র সেই যেহূর বিরুদ্ধে বাহির হইলেন, যাঁহাকে ঈশ্বর আহাব-কুলের উচ্ছেদ করিবার জন্য অভিষেক করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যোরামের নিকটে আসাতে ঈশ্বর হইতে অহসিয়ের নিপাত ঘটিল; কেননা তিনি যখন আসিলেন, তখন যিহোরামের সহিত তিনি নিম্শির পুত্র সেই যেহূর বিরুদ্ধে বাহির হইলেন, যাঁহাকে ঈশ্বর আহাব-কুলের উচ্ছেদ করিবার জন্য অভিষেক করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্য দিয়ে ঈশ্বর অহসিয়ের পতন ঘটালেন। অহসিয় সেখানে পৌঁছে যোরামের সংগে নিম্শির ছেলে যেহূর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। এই যেহূকেই সদাপ্রভু আহাবের বংশকে ধ্বংস করবার জন্য অভিষেক করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্য দিয়ে আল্লাহ্ অহসিয়ের পতন ঘটালেন। অহসিয় সেখানে পৌঁছে যোরামের সংগে নিম্শির ছেলে যেহূর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। এই যেহূকেই মাবুদ আহাবের বংশকে ধ্বংস করবার জন্য অভিষেক করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোরামকে দেখতে এসেই অহসিয়র পতন অনিবার্য হয়ে উঠল। ঈশ্বর এই সাক্ষাৎকারের সুযোগকে কাজে লাগালেন। যোরামকে দেখতে সেখানে যাবার পর নিমশির পুত্র যেহু অহসিয় এবং যোরামকে আক্রমণ করে। এই যেহুকেই প্রভু পরমেশ্বর আহাবকুল ধ্বংস করার জন্য ব্যবহার করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী, যোরামের সঙ্গে অহসিয়র সাক্ষাৎ তাঁর মৃত্যু ঘনিয়ে এনেছিল কারণ যখন তিনি এসেছিলেন, তিনি এবং যোরাম নিম্শির পুত্র যেহূর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন যাকে প্রভু আহাবদের শাস্তি দেবার জন্য আহাব বংশ ধ্বংস করতে বেছে নিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যোরামের কাছে আসার জন্য ঈশ্বরের থেকে অহসিয়ের পতন ঘটল; কারণ তিনি যখন আসলেন, তখন যিহোরামের সঙ্গে নিমশির ছেলে সেই যেহূর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, যাঁকে ঈশ্বর আহাবের বংশকে ধ্বংস করবার জন্য অভিষেক করেছিলেন।